দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুবি ও জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০২২
অক্টোবর ২৯, ২০২২ ০ কমেন্ট 551 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: ‘অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন এবং জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল সিটিস এন্ড কমিউনিটিস বিভাগের যৌথ উদ্যোগে এ সম্মেলন শেষ হয়।
নেটওয়ার্ক-এসোসেয়িশেন অব ইউরোপিয়ান রিসার্চার্স অন আরবানাইজেশন ইন দ্য সাউথ-এন-এইআরইউএস (N-AERUS) এর ২১তম কনফারেন্সে ১৮টি দেশের গবেষক ২২টি দেশের কেসস্টাডি ৩০টি গবেষণাপত্রের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়া আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ৪ জন গবেষক ৪টি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সশরীরে এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সম্মেলনের সমাপনী দিনে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। কি-নোট স্পিকার হিসেবে ‘উয়েদার পোস্ট নিওলিবেরাল সিটিস? উই কুড মেক দেম পসিবল’ শীর্ষক পেপার উপস্থাপন করেন আন্তর্জাতিক পরামর্শদাতা এবং ইউনিসেফ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের সাবেক পাবলিক পলিসি উপদেষ্টা জিমেনা দে লা বাররা। সমাপনী দিনে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এস এম আরাফাত হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপূর্ব কুমার পোদ্দার। জুমে সেশন পরিচালনা করেন মিশরের আলেকজান্ড্রিয়া বিশ্ববিদ্যালয়ের পাকিনাম উসামা জেইড, দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারস্রান্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার অনিনেকে এবং দক্ষিণ আফ্রিকার দ্য ফ্রি স্টেট বিশ্ববিদ্যালয়ের এবোনগিল এমজিউইলে।

এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন বিশ্বের ১৮টি দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত হলো। এর ফলে এই ডিসিপ্লিন নতুন উচ্চতায় পৌঁছালো। এ সম্মেলনের সূত্র ধরে বিভিন্ন দেশের সাথে যৌথ শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচন হলো বলে জানান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান। তিনি এ সম্মেলন আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান এবং অংশগ্রহণকারী সকল দেশের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন এই আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজনে সক্ষম হয়েছে বলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি গবেষক-বিজ্ঞানীরা তাদের অভিমত ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ৭ম ব্যাচ এর উদ্বোধন
পরবর্তী পোস্ট
কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting