দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৭
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
যশোর

ঝিকরগাছায় অভাবের তাড়নায় নবজাতক বিক্রি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৬, ২০২২
অক্টোবর ১৬, ২০২২ ০ কমেন্ট 509 ভিউস

সংবাদদাতা, ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া পুত্র সন্তান অভাবের তাড়নায় পড়ে টাকার বিনিময়ে বিক্রয় করলো মা ডলি বেগম (৩০)। তিনি লক্ষিপুর গ্রামের হযরত আলীর মেয়ে এবং গোয়ালহাটি (ছুটিপুর) গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী।
ঘটনা সূত্রে জানা যায়, স্বামীর সাথে দিঘদিন যাবৎ পারিবারিক সমস্যার কারণে ডলি বেগম তার পিত্রালয়ে বসবাস করেন। তার স্বামীর ঘরে পূর্বে আরও দুইটা সন্তান রয়েছে। হঠাৎ করে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে সন্তান হওয়ার জন্য প্রসব বেদনা শুরু হলে তিনি শুক্রবার (১৪অক্টোবর) সকাল ৬টা ২০মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরবর্তীতে সকাল ৮টা ১০মিনিটের সময় নরমাল ভাবে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম নেওয়ার পর তিনি একটু সুস্থ্য হলেই তার শিশুটাকে বিক্রয় করে দেওয়ার কথা বললে হাসপাতালে ভর্তি থাকা মনিরামপুর উপজেলার সালামতপুর শেখপাড়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী আফিয়া বেগম নামের আর এক রোগী তার শিশুকে ক্রয় করতে রাজি হন। শিশুটার মূল্য ধরা হয় বিশ হাজার টাকা এবং মায়ের হাসপাতালে চিকিৎসার জন্য খরচ দিতে হবে প্রায় পাঁচ হাজার টাকা দিতে হবে। এমতাবস্থায় আফিয়া বেগম রাজি হয়ে শিশুর মাকে বলে আমার নিকট এখন দুই হাজর টাকা আছে সেটা তুমি রাখো। আর ঔষধের জন্য যা খরচ হচ্ছে সেটা আমি করছি। আর বাদ বাকি বিশ হাজার টাকা আমি তোমাকে আগামী রবিবার (১৬ অক্টোবর) দিবো। এটা বলে একশত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পের উপর না-দাবীপত্র লিখে আফিয়া বেগমের মেয়ে পিংকীর নিকট হস্তান্তর করার জন্য সন্তানের মাতা সহ তিনজন স্বাক্ষীকে স্বাক্ষর করিয়ে নেন। পরে শিশু শিশুটিকে আফিয়া বেগমের মেয়ে পিংকী তাদের বাড়ি পায়রাডাঙ্গা গ্রামে নিয়ে যায়। হঠাৎ করে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তারা যশোরসহ এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার একপর্যায়ে শনিবার ফজরের নামজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষনা করেন। পরে শিশুটিকে পারিবারিক ভাবে সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনার বিষয়ে শিশুটির মা ডলি বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি আমার ৩য় সন্তান। অভাবের তাড়নায় শিশুটার ভরণপোষন করতে পারবো না বলে আমি ওদেরকে দিয়ে দিয়েছি। তখন বিক্রয়ের বিষয়ে টাকা নেওয়ার কথা বললে তিনি বলেন, আমি দুই হাজার টাকা হাতে পেয়েছি। আর বিশ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে কিন্তু আমি টাকা নিবো না। ওদেরকে আমার বাচ্চা আমার স্ব-ইচ্ছায় দিয়ে দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রশিদুল আলম বলেন, এই ঘটনা আমার অজান্তে ঘটেছে। পরবর্তীতে আমি যখন বিষয়টি শুনতে পেয়েছি, তখন আমি আমার স্টাফদের ডেকে সর্তক করে দিয়েছি, যেনো ভবিষ্যৎ-এ এমন ঘটনা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে না ঘটে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আশাশুনির খাজরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

যশোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জুন ৮, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের...

আগস্ট ৬, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় আলোচনা সভা 

আগস্ট ৫, ২০২৫

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

জুন ১৪, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের জাকির

জুন ১২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting