দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৫
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

নিহত সকল শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২২, ২০২২
আগস্ট ২২, ২০২২ ০ কমেন্ট 392 ভিউস

সংবাদদাতা: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “শোকাবহ আগস্ট বাঙালী জাতির জন্য একটি বেদনার মাস। এ মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদেরকে হারিয়েছি। এ মাসে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়েছিল। ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা করেছিল। শোকাবহ আগস্টের সেই মর্মান্তিক স্মৃতি আজো আমাদের কাঁদায়। যারা ২০১৩ সালে সাতক্ষীরায় হত্যাযজ্ঞ চালিয়েছে তারা বক্তব্যে তাদের অপরাধ স্বীকার করেছে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত আজো হুমকি দেয় আবারও সাতক্ষীরাতে ১৩ সালের তান্ডব সৃষ্টি করবে। তাদের সেই চাওয়া আর কখনও পূরণ হবেনা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ ও স্বোচ্ছার। দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ইট মারলে পাটকেল খেতে প্রস্তুত হয়ে যান। আমরা বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অপরাধীদের বিচার করেছেন এবং কঠিন সাজা দিয়েছেন। যারা দেশে ও দেশের বাহিরে অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছেন তাদের ক্ষমা নেই। পাপের সাজা ভোগ করতেই হবে। ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবেই।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, সাংগঠনি সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো, সুমন হোসেন, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশ, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, সোনিয়া পারভিন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মী, প্রচার সম্পাদক কবি অধ্যাপক সালেহা আক্তার, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভিন, রোখসানা পারভিন, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহিমা বেগম কাজল, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেছা, শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রহিমা আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত জেলা মহিলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আলিয়া মাদ্রসার আরবী প্রভাষক মাওলানা আজিজুল আলম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা রিলাক্স সেন্টারে সন্ত্রাসী হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, থানায় অভিযোগ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে নরেন্দ্র মুন্ডা হত্যার বিচারের দাবীতে আল্টিমেটাম

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting