দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বরেণ্য ক্রীড়াবিদ ও সংগঠক বদরুল ইসলাম খানের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠান

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৪, ২০২২
আগস্ট ১৪, ২০২২ ০ কমেন্ট 543 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ঐতিহ্যবাহী পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি বরেণ্য খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম খানের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা স্টেডিয়াম চত্ত্বরে পিকে ইউনিয়ন ক্লাবের আয়োজনে পিকে ইউনিয়ের সহ সম্পাদক আহমাদ আলী সরদার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ আসনের সাংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো রেজা রশিদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, মুক্তিযোদ্ধা কামরুস সামা, সাজেক্রীসের সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ক্রীড়া সংগঠন সিরাজুল ইসলাম খান, ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাজেক্রিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, বদরুল ইসলাম খানের পুত্র সরফরাজ নেওয়াজ খান অর্প, বিথার রবিউল খান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ফিরোজ হসান। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন আব্দুল মোমেন খান চৌধুরী শান্টু। বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান এবং তার পরিবার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ক্রীড়া ছিলো ধ্যান এবং জ্ঞান ছিলো বদরুল ইসলাম খানের। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। সকালে খুলনা স্টেডিয়ামে প্রাকটিস করে বাগেরহাটে অফিস করতেন। আবার বিকালে খুলনা স্টেডিয়াম এসে অনুশীলন করতেন। ব্যক্তি জীবনে তিনি খুবই ভালো মানুষ ছিলেন। ক্রীড়া সংস্থা এবং জেলার ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে সব সময় কাজ করেছেন। সাতক্ষীরা জেলার ক্রীড়া কমপ্লেক্স তার স্বপ্ন ছিলো, তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। রাস্তা ও জমি অধিগ্রহণ হলেই ক্রীড়া কমপ্লেক্সের কাজ শুরু হবে। ক্রীড়াঙ্গনে গতিশীল করার জন্য তিনি চিন্তা ভাবনা করতেন। তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করা আহ্বান জানান বক্তরা। এছাড়া বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের নামে পিকে ইউনিয়ন ক্লাবের লাইব্রীরি স্থাপনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় ক্রীড়া পুরুস্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিরোসিস নিয়ন্ত্রণে যা করবেন
পরবর্তী পোস্ট
জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting