দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

তালতলা হাইস্কুলের দুই ছাত্রকে নির্যাতন, প্রধান শিক্ষক অবররুদ্ধ

কর্তৃক kobirubel.satnadee জুন ১৩, ২০২২
জুন ১৩, ২০২২ ০ কমেন্ট 469 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্রেণীকক্ষে না যেয়ে বিদ্যালয়ের পুরাতন ভবনের গ্রীল ধরে দাঁড়িয়ে থাকা ষষ্ঠ শ্রেণীর দু’ ছাত্রকে অফিসে ডেকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে। সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। আহত এক ছাত্রকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে। প্রধান শিক্ষককে বাঁচাতে থানার মধ্যে ঢুকে সভাপতি ইউপি সদস্য মনিরুল ইসলাম নির্যাতিত এক ছাত্রের অভিভাবকের হাত থেকে অভিযোগপত্র কেড়ে নিয়ে মোটর সাইকেলে তুলে এনে বিদ্যালয়ে শালিসে বসতে বাধ্য করেছেন।তালতলা গ্রামের বাহারুল ইসলামের ছেলে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জাহিদ হোসেন জানান, একই গ্রামের সাব্বির হোসেন ও সেসহ পাঁচজন সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের গ্রীল ধরে দাঁড়িয়ে ছিলো। এ সময় পিওন সাজু এসে তাদেরকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়া মাত্র প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম তাকে ও সাব্বিরকে কিল, চড় ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে তাদেরকে ৪০ বার করে কান ধরে উঠবোস করতে হয়। এরপরও তাকে দ্বিতীয় দফায় আবারো মারপিট করা হয়। খবর পেয়ে তার বাবা এসে ৯৯৯ নাইনে পুলিশের সহায়তা চেয়েও না পাওয়ায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সাব্বিরকে তার বাবা এসে উদ্ধার করে। মাগুরা গ্রামের বাবুর ছেলে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন জানায়, জাহিদের সঙ্গে তাকেও মারপিট করা হয়েছে। তবে নিজের ত্রটির জন্য প্রধান শিক্ষক তার ও তার বাবার কাছে ক্ষমা চেয়েছেন।জাহিদ হোসেনের বাবা বাহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ছেলেকে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে পরে থানার সামনে আবু সাঈদের কম্পিউটারের দোকান থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ লিখে তিনি কর্তব্যরত অফিসারের কাছে জমা দেওয়ার আগেই ইউপি সদস্য মনিরুল ইসলাস সেটি কেড়ে নিয়ে তাকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে নিয়ে এসে শালিসি বৈঠকে বসতে বাধ্য করেন। বেশি বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না বলে তিনি হুমকি দেন। বিকেল চারটা পর্যন্ত শালিস চলছিল।

তালতলা এলাকার মুজিবর রহমান, সাহেব আলীসহ কয়েকজন জানান, দুই ছাত্রকে মারপিটের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দুপুর একটার দিকে প্রধান শিক্ষকের অফিসকক্ষের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলকহ শাস্তির দাবিতে অবরুদ্ধ করে রাখে। তবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সেখানে কোন পুলিশ যায়নি। তবে মনিরুল মেম্বর ও মিন্টু প্রধান শিক্ষককে তার অফিস থেকে বের করে মামলা বন্ধে থানার দিকে রওনা দেন।স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ইতিপূর্বে ছাত্র নির্যাতনের মামলাঢ জেল খেটেছেন। মানবপাচারের মামলায়ও তিনি নড়াইলে জেল খেটেছেন। তার বিরুদ্ধে প্রতিনিয়ত শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম ও দাতা সদস্য মিন্টুর জোরে বিদ্যালয়ে একের পর এক শিক্ষার্থী নির্যাতন করে যাচ্ছে। প্রতিবাদ করলে তিনি মাফ চেয়ে রেহাই পান।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ফয়সাল আহম্মেদ জানান, নির্যাতনের ঘটনায় জখম জাহিদ হোসেনের বিষয়টি আন্তরিকভাবে দেখছেন।

এ ব্যাপারে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ

রেজাউল করিমের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য মনিরুল ইসলাম মারপিটের সত্যতা নিশ্চিত করে বলেন , বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় এসডিজির উদ্যোগ নিয়ে কর্মশালা
পরবর্তী পোস্ট
অগ্নিদগ্ধ ফায়ারম্যান গাউসুল আজমের দাফন সম্পন্ন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting