দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৫১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

আতংকের নাম পাসপোর্ট অফিস

কর্তৃক kobirubel.satnadee জুন ১৩, ২০২২
জুন ১৩, ২০২২ ০ কমেন্ট 354 ভিউস

 

 প্রতিদিন লাখ টাকা আদায়;
 উপজেলা প্রতি ১০ থেকে ২০জন দালাল;
 সদর নিয়ন্ত্রন করে রিপন;

আহাদুর রহমান জনি: সাতক্ষীরা পাসপোর্ট অফিসকে ঘিরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক সাহাজান কবির। জেলাব্যাপী ছড়িয়ে দেয়া দালালদের নেটওয়ার্কের মাধ্যমে সিন্ডিকেট গড়ে তুলে সেবা গ্রহীতাদের হয়রানি করে অর্থ আদায় করা হচ্ছে। কখনো সরাসরি, কখনো বিকাশ বা কখনো অফিসের কর্মচারীদের মাধ্যমে এ টাকা তোলা হয়।
অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাহাজান কবিরের পৃষ্ঠপোষকতায় অফিসের অন্যান্য কর্মকর্তারা ও ট্রাভেল এজেন্সি নামধারী অনলাইনে আবেদন ফরম প‚রণ করার দোকানের নামে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। সদর উপজেলার পাসপোর্টের দালালদের দলনেতা রিপন। এছাড়াও কাটিয়া লষ্কর পড়া শান্ত, কদমতলা রফিকুল, মোস্তাফিজ ও ডালিম, মাদ্রাসা সহকারি সুপার সোনা সহ আরও অনেকে।
শুধু এরা নয় পাসপোর্ট অফিসের পার্শ্বে অবস্থিত সবকটি কম্পিউটারের দোকানেই এ অবৈধ সুবিধা নেয়া যায়। এছাড়াও পৌরসভার সামনে, পোস্ট অফিস সহ বিভিন্ন স্থানে কম্পোজের দোকানের নামে পাসপোর্টের দালালি ব্যবসা করছে তারা। আবেদন করার জন্য নির্দিষ্ট কম্পিউটার বিল পরিশোধের পর অতিরিক্ত ১৫০০ টাতা হাতে দিলেই হবে। এসব কম্পিউটারের দোকানের আবেদন সব জমা হয় রিপনের কাছে। সেই সবাইকে স্লিপ ও কাগজ তুলে দেয়। সে একটি বিশেষ চিহ্ন দিয়ে দিলেই তা পাসপোর্ট অফিসে পাঠানো হয়। অনেক সময় পাসপোর্ট অফিসের কেরানী বা অন্য কোন কর্মকর্তা এসে তার কাছ থেকে টাকা ও আবেদনের কাগজ নিয়ে যায়। আবার কখনো সে নিজেই গিয়ে দিয়ে আসে।
শ্যামনগর উপজেলার দালাল প্রধান হিসেবে কাজ করে উৎপল মন্ডল। জালিয়াতির ও হয়রানীতে সবার শীর্ষে। ১০০ পাসপোর্ট করলে ৯০% ইচ্ছাকৃত ভুল করে হয়রানীমূলকভাবে পাসপোর্টধারীদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করে এবং ভারতীয় বিভিন ভিসায় হয়রানী করে থাকে। এ শ্যামনগর উপজেলার পাসপোর্ট ও ভিসা জগতের চাঁদাবাজির শীর্ষে অবস্থান করছে। মোহনা ডিজিটাল স্টুডিও এন্ড ফটোষ্ট্যাট এর মিঠু; রংধনু ডিজিটাল স্টুডিওর প্রোঃ বাসুদেব মন্ডল; বিসমিল্লাহ কম্পিউটারের রবিউল ইসলাম; রশিদ কম্পিউটার এন্ড ফটোষ্ট্যাটের মোঃ আব্দুর রশিদ; মা-মনি কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিওর সুমন তরফদার; রহমান গ্যাস হাউসের গোলাম রহমান; মুন্সিগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর ইউডিসি প্রবীর কুমারসহ শ্যমনগরের বিভিন্ন ফটো স্টুডিও, কম্পিউটার কম্পোজের দোকান সহ অনেকেই ভ্রাম্যমান ভাবে পাসপোর্টের দালালি করে। শুধু শ্যমনগর উপজেলায় নয় এরকম সিন্ডিকেট প্রত্যেকটি উপজেলায় নিয়োগ দেয়া আছে।
কালিগঞ্জের ঢাকা স্টুডিওর মালিক রশিদ ছাড়াও জাহাঙ্গীর, সঞ্জয়, বিশ্বজিৎ, শফিক, মিলন এরা পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল। এদের প্রত্যেকেরই আছে ফটো স্টুডিও, কম্পিউটার কম্পোজের দোকান।
উপজেলার দালালরা অফিসের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে থাকে। অনেক সময় সরাসরি দিয়ে যায়। আবার সেবাগ্রহীতাদের হাতে করেও পৌছে দেয় অতিরিক্ত টাকা। এরপর কোন রকম হয়রানি ছাড়াই তৈরি হয় পাসপোর্ট। এভাবে জেলাব্যাপী প্রতিদিন ৪০ থেকে ১০০টি পর্যন্ত পাসপোর্ট আবেদন করা হয়।
সিন্ডিকেটটি এতটাই শক্তিশালী যে আবেদনকারী যেই হোকনা কেন অবশ্যই তাকে উপরি দিয়েই পাসপোর্ট পেতে হবে। এ ক্ষেত্রে ৫ বছর মেয়াদী পাসপোর্ট প্রতি ব্যাংক ড্রাফটের পর অতিরিক্ত ১ হাজার ৫শ টাকা সালামি দিতে হয়। যদি ওই পাসেপোর্টের মেয়াদ ১০ বছর হয় তাহলে সেই সালামি হয় ৩হাজার টাকা।
এখানেই শেষ নয় আরও আছে। পাসপোর্টের আবেদনের জন্য জমাকৃত প্রয়োজনীয় কাগজপত্রের কোনটিতে যদি ভুল ধরা পড়ে তাহলে ওই ঘুষের পরিমান কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারেনা। পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে হয়রানির গভীরতা আরও বেশি। তাই ঘুষের পরিমানও বেশি। রিনিউয়ের ক্ষেত্রে দালালরা সর্বপ্রথম পুরোনো পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র দেখতে চায়। যদি কোন ভুল থাকে তাহলেই সে মোতাবেক হবে দরদাম। যদি কারও জাতীয় পরিচয় পত্রের সাথে পাসপোর্টের নামের বানান মিল না থাকে অথবা অন্য কোন তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঘুষের টাকা গুনতে হয়।
উল্লেখ্য, সম্প্রতি দেশের ৬৯টি পাসপোর্ট অফিসের দুর্নীতি নিয়ে একটি সংস্থার গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয় সাতক্ষীরা পাসপোর্ট অফিসের প্রতি মাসে ১৫ হাজার টাকা তোলা হয়। সত্য হলো এটিই যে প্রতিদিন কমপক্ষে ১লাখ থেকে ২ লাখ টাকা আদায় করা হয়। কি পরিমান সেবা গ্রহীতা হয়রানির স্বীকার হয় তা পাসপোর্ট অফিসের সার্ভার খতিয়ে দেখলেই পাওয়া যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মৎস ঘেরে বিষয় প্রয়োগ করে ১৪ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ
পরবর্তী পোস্ট
স্বাস্থ্য সেবার নামে চলছে ক্লিনিক ব্যাবসা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting