দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৩৭
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাংবাদিক ইয়ারব এর উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee মে ২৩, ২০২২
মে ২৩, ২০২২ ০ কমেন্ট 312 ভিউস

আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবুল খায়েরের নির্দেশে সাংবাদিক ইয়ারব হোসেনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশাশুনিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩মে) সকাল ১০টায় আশাশুনি স্মৃতিসৌধ সংলগ্ন আশাশুনি প্রেসক্লাব সড়কে আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম চক্রবর্তী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সমীর রায়, সাংবাদিক এমএম সাহেব আলী, ফায়জুল কবির, মোস্তাফিজুর রহমান, আশাশুনি ফ্রেÐস ক্লাবের সাধারন সম্পাদক পরেশ অধিকারি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইয়ারব হোসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের কাছে বেতনা নদী খননের তথ্য জানতে গেলে সেখানকার কর্মকর্তা ও কর্মচারীসহ বহিরাগত সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। নদী খননের নামে সাতক্ষীরায় চলছে অনিয়ম ও দর্নীতি। চলছে কোটি কোটি টাকার লুটপাট। বক্তারা এ সময় আগামী সাতদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ প্রকৌশলী আবুল খায়েরকে অপসারণসহ জড়িতদের শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন- আশাশুনি উপজেলা সহ দক্ষিনাঞ্চল দুর্যোগপ্রবন এলাকা। এসব এলাকার মানুষ ‘ত্রাণ চায় না টেঁকসই বেড়িবাঁধ চায়’। উপজেলার প্রায় ২৪ কি.মি. জ্বরাজীর্ণ হয়ে রয়েছে। পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তারা সে দিকে না তাকিয়ে তারা আশাশুনির মরিচ্চাপ নদীর খনন করে যাচ্ছেন। এখানেই শেষ নয়, তারা মরিচ্চাপ ব্রীজের পশ্চিমপাশ থেকে শ্রীকলস হয়ে শোভনালী পর্যন্ত নতুন বেড়িবাঁধ নির্মান করার প্রকল্পের কাজ শুরু করেছেন। মরিচ্চাপ নদী খননের মাটি দিয়েই যে বাঁধ হয়ে যাবে তার জন্য নতুন করে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নিয়েছেন।

মরিচ্চাপ ব্রীজ থেকে আশাশুনি সদরের গোডাউন ঘাট পর্যন্ত আশাশুনি বাজার প্রায় সীমাবদ্ধ। মরিচ্চাপ নদীর অব্যহত ভাঙনে আশাশুনি বাজার ভাঙতে ভাঙতে প্রায় বিলুপ্ত হতে চলেছে। পাউবোর এই কর্মকর্তারা মরিচ্চাপ ব্রীজ থেকে আশাশুনি সদরের গোডাউন ঘাট পর্যন্ত এই এলাকাটুকু নদীর সমান অংশে মাটি না দিয়ে আশাশুনি আরও সংকীর্ণ করে তুলেছেন। স্থানীয় সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র হস্তক্ষেপে ষড়যন্ত্রমূলক এই কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির চিত্র একদিনে বলে শেষ করা যাবে না উল্লেখ করে বক্তারা আবুল খায়েরের মত সকল পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তার অবৈধ সম্পদের হিসাব, সাংবাদিকদের অবাধ তথ্য অধিকার নিশ্চিতকরণ, ইয়ারব হোসেনের মারপিটের ঘটনার সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করতে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আওয়ামী পরিবারের মানবিক ছাত্রলীগ নেতা জি এম আশিক
পরবর্তী পোস্ট
সাগরদাঁড়ী ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

রিলেটেড পোস্ট

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

পাটকেলঘাটা কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting