দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫২
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় দুই ব্যবসায়ীর জেল, তিন জনকে অর্থদন্ড

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৩, ২০২২
এপ্রিল ১৩, ২০২২ ০ কমেন্ট 394 ভিউস

ওমর ফারুক মুকুল/ লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটায় র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে রপ্তানীযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ (ইনজেক্ট) করার সময় হাতেনাতে আটক দুই মৎস্য ব্যবসায়ীকে দুই মাস করে জেল এবং আরও তিন মৎস্য ব্যবসায়ীকে একলক্ষ পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

১৩ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীরহাট মৎস্য সেড সংলগ্ন কয়েকটি চিংড়ি প্রসেসিং ও রপ্তানীকারক প্রতিষ্ঠানে এ যৌথ অভিযান পরিচালনা করেন র‌্যপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) সিপিসি-১ সাতক্ষীরা ও জেলা ভোক্তা অধিদপ্তরের অফিসাররা। এসময় উপজেলার রামনাথপুর গ্রামের জহুর আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম, দাউদ আলী গাজীর ছেলে বাবুল গাজী, শিমুলিয়ার নূর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে অহিদুল ইসলাম, পূর্ব নলতা গ্রামের মৃত মাদার গাজীর ছেলে মনিরুল ইসলাম ও নওয়াপাড়ার মৃত নাজমুল হকের ছেলে সোমলাইমানের মাছ ঘর থেকে ২৫ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিরাজুল ইসলাম ও বাবলু গাজীকে দুই মাস করে কারাদন্ড এবং অহিদুল ইসলাম, মনিরুল ইসলাম উভয়কে ৫০ হাজার টাকা করে এবং সোলাইমানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হাসান সিদ্দিকী। একইসাথে জব্দকৃত বাগদা ও গলদা চিংড়ি গুলো বিনষ্ট করা হয়।

গাজীরহাটের একাধিক চিংড়ি রপ্তানীকারক ও মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রশাসনের নজর এড়িয়ে অতিরিক্ত মুনাফার আশায় আটককৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইনজেকশনের সুঁই ও সিরিঞ্জের মাধ্যমে রপ্তানীযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে ফিটকিরির পানি, জেলি, ওলটকম্বল নামক গাছের পিচ্ছিল ঘন রসসহ বিভিন্ন ধরনের অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধিসহ সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হওয়ায় সাময়িক হলেও স্বস্তি ফিরেছে আশপাশের মৎস্য সেডগুলোতে। অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়ার্ড লিডার ইশতিয়াক হোসেন ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রমজান উপলক্ষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার উদ্যোগে সাতক্ষীরায় সুপেয় খাবার পানি ও ফলের জুস বিতরণ
পরবর্তী পোস্ট
বাবার কোলে গুলিবিদ্ধ শিশু তাসফিয়ার লাশ নিয়ে বিক্ষোভ

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting