দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৩৮
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

রতনপুরে বসত ভিটা উচ্ছেদ করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের চেষ্টা!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২২
মার্চ ২৫, ২০২২ ০ কমেন্ট 313 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে মোঃ তফর সরদারের ছেলে গফফার সরদারের পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে ইউনিয়ন ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই পরিবার। তবে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আমরা তাদের বসত ঘর ভেঙে দেইনি। জানা গেছে, রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মুজিববর্ষের উপহার ভ‚মিহীন-গৃহহীন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। কিন্তু অভিযোগ হচ্ছে, এখানে বসত ভিটা রয়েছে যাদের তাদেরকে উচ্ছেদ করার পায়তারা চালিয়ে যাচ্ছে ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তা। খোঁজ খবর নিয়ে জানা যায়, রতনপুর ইউনিয়নের নাট্ুুয়ারবেড় গ্রামের তফর সরদারের ছোট ছেলে গফফার সরদার শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। তার তিন সন্তান এর মধ্যে দুই সন্তান প্রতিবন্ধী! ছেলেটা শারীরিক ও মানষীক প্রতিবন্ধী, বড় মেয়েটা মানষীক প্রতিবন্ধী সরকারি কিছু সুযোগ সুবিধা পেলেও তাদের বসতি উচ্ছেদ করে দিলে নিরুপায় হয়ে যাবে পরিবারটি। দুই প্রতিবন্ধীসহ তিন সন্তান নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। মাথাগোঁজার ঠাঁই কেড়ে নিতে চাই ভ‚মি অফিসের নায়েব অভিযোগ ভুক্তভোগী আব্দুল গফফার ও তার পরিবারের। ইউএনও বলছেন তাদের ঘর নিজেরা ভেঙে নিলে একটি ঘর দেওয়া হবে।

গফফারের পরিবারের প্রশ্ন হচ্ছে আমার তিন সন্তানসহ ৫ জন একটি ঘরে কিভাবে বসাবস করবো? ইউএনও’র সামনে গত মঙ্গলবার ভ‚মি অফিসের লোকজন রান্না করা অবস্থায় রান্না ঘর জোরপ‚র্বক ভেঙে দিয়েছে! কোথায় যাবে কি করবে বুঝে উঠতে পারছে না পরিবারটি৷ পরিবারটি আর্থিক সংকট থাকায় আইনের আশ্রয়ও নিতে পারছে না তারা। এই সুযোগে একটি কুচক্রী মহল প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের ভুল বুঝিয়ে এখানে আশ্রয়ন প্রকল্প করতে উঠেপড়ে লেগেছে। সরেজমিনে অনুসন্ধানে উঠে এসেছে, উক্ত প্রকল্পের কিছু ঘর কতিপয় ব্যক্তিদের পাইয়ে দিতে একটি দালাল চক্র সক্রীয় হয়ে উঠেছে। মোটা অংকের টাকা অর্থ বানিজ্যের রফাদফার গুঞ্জন শোনা যাচ্ছে। উক্ত টাকাগুলো পাওয়ার আসায় ও নেশায় বসত ভিটা উচ্ছেদ করে সরকারি ঘর নির্মাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক স‚ত্রে জানা গেছে। এছাড়া পরিবেশ ভারসাম্য ফিরিয়ে আনতে ওই পরিবারের লাগানো বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে ভ‚মি অফিসের লোকজন। তাছাড়া একটি রান্না করা ঘর ভেঙে দিয়েছে। আব্দুল গফফারের দাবি তাদেরকে মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘর দেবে বলে সামনের জায়গায় ঘর নির্মাণ করেছে। এখন ভ‚মি অফিসের নায়েব অন্য কথা বলছেন! আব্দুল গফফার সরদার খুলনার রিকশা চালাতে গিয়েছেন। তিনি এই প্রতিবেদকে মুঠোফোনে জানিয়েছেন, আমার বসত ভিটা যেনো উচ্ছেদ না করে সেই দাবি সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে। ইউনিয়ন সহকারী কমিশনার ভ‚মি মোশাররফ হোসেন এই প্রতিবেদকে জানিয়েছেন, এই বিষয়ে আপনি ইউএনও স্যারের সাথে কথা বলেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন, তারা যে অভিযোগ করেছে সেটা মিথ্যা, তাদের রান্না ঘর নিজেরাই ভেঙে নিয়েছে। এই বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই পরিবার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় সরকারের সাফল্য গাথার আলোচনায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি

রিলেটেড পোস্ট

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

দর্জি থেকে নেতা

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির...

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting