দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫২
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কেশবপুর

কেশবপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৪ জন আহত

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২২
জানুয়ারি ৮, ২০২২ ০ কমেন্ট 571 ভিউস

কেশবপুর প্রতিবেদক: কেশবপুরে পঞ্চম ধাপের নির্বাচনের পর ৮টি ইউনিয়নে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে দু’জন মেম্বার প্রার্থীসহ ১৪ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সহিংসতার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

গত বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কেশবপুরের ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের পর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে প্রতিদ্ব›দ্বী দু’জন মেম্বার প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে নবনির্বাচিত মেম্বার আসাদুজ্জামান (৪২) ও তার ভাই ইমদাদুল হক (৩৫) আহত হন। একই ইউনিয়নের ০৪নং ওয়ার্ড ভরত ভায়নায় সাইফুল ইসলাম(৩৪) দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হয়, অপরদিকে বিদ্যানন্দকাটি ইউনিয়নে মেম্বার প্রার্থী মহিতোষ ঘোষ (৪৫) ও তার কর্মী প্রশান্ত ঘোষ (৩৮) প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থীদের দু’পক্ষের কর্মীদের সংঘর্ষে খলিলুর রহমান (৪৮) ও তার ছেলে আব্দুল্লাহ আল মামুন মারাত্মকভাবে আহত হন। এর মধ্যে খলিলুর রহমানের ডান পা ভেঙ্গে গেছে। বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের হাফিজুর রহমানকে (৫২) প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে।

এছাড়া, কেশবপুর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের সুজিত দাস (৪৫), মজিদপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২), মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের তবিবুর রহমান (৩৫), সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা গ্রামের মোজাহার গাজী (৬৫), বিদ্যানন্দকাটি ইউনিয়নের পরচক্রা গ্রামের মইনুল ইসলাম (৩০) ও রবিউল ইসলাম (২২) এবং মঙ্গলকোট ইউনিয়নের ছোটপাথরা গ্রামের মতলেব সরদার (৫০) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আল-মু’মিন ব্লাড ব্যাংকের মাসিক সভা ও পুরস্কার বিতরণ
পরবর্তী পোস্ট
কেশবপুর উপজেলার ১১ ইউপি’র নির্বাচনে ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী কে কত ভোট পেলেন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

কেশবপুরে গরু চুরি করে সিএনজিতে পালানোর সময় ৩...

জুন ৯, ২০২৬

কেশবপুরে পরিবহন কাউন্টারে শৌচাগার সংকট: চরম ভোগান্তিতে যাত্রীরা

জুন ৮, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের জাকির

জুন ১২, ২০২৫

সুপ্রীম কোর্টের আইনজীবী অন্তর্ভুক্ত হলেন কেশবপুরের আবু দাউদ...

জুন ১০, ২০২৫

নেহালপুরে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের প্রমাণ পেল দুদক 

মে ২৪, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting