দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৪
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
যশোর

মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লাউড়ী ফুটবল একাদশের জয়

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৫, ২০২১
ডিসেম্বর ১৫, ২০২১ ০ কমেন্ট 398 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর (যশোর): সমাপনি দিনে খেলাকে উপভোগ করতে শিশু-কিশোর, বয়বৃদ্ধ ক্রীড়া মোদিরা মাঠ প্রাঙ্গনে এসে কানায় কানায় পূর্ণ করে তোলে। শুরু থেকে খেলা প্রাঙ্গনে চর্তুদিক হতে আসা দর্শকদের ছিলো উপচে পড়া ভীড়। এমনই উৎসব মুখর পরিবেশে মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দূর্গাপুর যুব সমাজের উদ্যোগে উপজেলা মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, স্বাস্থ্য ও মনের বিকাশ ঘটাতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা করা অত্যান্ত জরুরী। আজকের এই খুদে খেলোয়াড়রা আগামী দিনে দেশের সুনাম বয়ে আনবে। খেলাধুলার মাধ্যমে সমাজে শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবের সৃষ্টি হয়। খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে এবং নেশা দ্রব্য থেকে ফিরে রাখে, তাই গ্রামগঞ্জের ছেলেদেরকে মাদকের থাবা থেকে বাঁচাতে খেলাধুলার বিকাশ ঘটাতে হবে।

স্থানীয় কাউন্সিলর আদম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, যশোর বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের যুগ্ম সম্পাদক আসমা খাতুন লাখী, জেলা আওয়ামীলীগ নেত্রী পুর্ণিমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর আজিম হোসেন, কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আকতার, ছাত্রলীগের যুগ্ম আহবায় ফরহাদ হোসেন, জামাল হোসেন, কমিটির সদস্য রবিউল ইসলাম, আক্তার হোসেন, শামীম হোসেন প্রমূখ।

ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে মণিরামপুর উপজেলা ফুটবল একাদশ বনাম লাউড়ী ফুটবল একাদশ। খেলা প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকে। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৬-৫ গোলে লাউড়ী ফুটবল একাদশ জয় পায়। খেলা শেষে প্রধান অতিথি এস এম ইয়াকুব আলী তার পক্ষ থেকে চ্যাম্পিয়ান দলকে ৪০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা তুলে দেন। দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সৌজন্যে ধারাভাষ্যকার সোহাগ হাসান লিপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। খেলার সার্বিক সহযোগিতা করেন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। খেলার মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক গ্রামের কাগজ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে সংবর্ধনা
পরবর্তী পোস্ট
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

রিলেটেড পোস্ট

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

যশোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জুন ৮, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের...

আগস্ট ৬, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting