দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫০
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

অনাবৃষ্টির কারনে তালায় পাট চাষে লক্ষ্যমাত্রা অর্জিত না হবার আশঙ্কা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৮, ২০২১
এপ্রিল ২৮, ২০২১ ০ কমেন্ট 300 ভিউস

শেখ ইমরান, তালা থেকে: তালায় অনাবৃষ্টির কারনে পাট চাষে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে ,ক্ষতির সম্মুখীন হাজার হাজার কৃষক। চলতি বছরে বৃষ্টি না হওয়ায় কৃষকরা সেচ পদ্ধতিতে এবার পাট চাষ করেছেন। এই মৌসুমে অতিরিক্ত তাপমাত্রা ও কোন প্রকার বৃষ্টি না হওয়ায়,অতি কষ্টে সেচ পদ্ধতিতে চাষ করা পাটের চারা শুকিয়ে যাচ্ছে। চলমান আবহাওয়া ও তাপমাত্রা আরো কয়েক দিন থাকলে তালার কৃষকদের বপণ কৃত সোনালী আঁশ (পাট) গরমে পুড়ে যাবে আর তার ফলে পাট উৎপাদনে লক্ষমাত্রা অর্জন ব্যাহত হবে, এবং তালার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর তালা উপজেলায় ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্র ধরা হলেও পাট চাষ হয়েছে ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। কিন্তু অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টি না হওয়ায় কারনে এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে।

তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এখনো আবহাওয়া  কৃষি উপযোগী হলে এবং বৃষ্টি হলে পাট চাষ আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে এখনো সময় আছে। উপজেলা ১২টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে মাঠজুড়েপাট চাষ লক্ষনীয় পর্যায়ে,তবে  আবহওয়া  কৃষি উপযোগী হলে এবং বৃষ্টি হলে এবছর তালা উপজেলায় পাট চাষের লক্ষ্য মাত্রা সম্ভবনা ছিলো ।

উপজেলার ইসলামকাটি গ্রামের চাষী শহিদুল ইসলাম খাঁ  জানান, এবার  মৌসুমীর শুরুতে সেচ পদ্ধতিতে পাটের বীজ বপন করেছিলাম, পাটের চারা গজানোর পর ১ থেকে দুই দিন পরপর জমিতে পানি দিয়ে পাটের চারা দেড় থেকে দুই ফুট হলেও আবহাওয়া অনুপযোগী থাকা ও বৃষ্টি না হওয়ার কারনে পানিঅভাবে পাটের চারা চিকন ও শুকিয়ে যাচ্ছে।  এ বছর পাট চাষে খরচ অনেক বেশি হবে। বর্ষা না হওয়ায় পাটখেতের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। উপজেলা সদরের আগোলঝাড়া গ্রামের কৃষক মো: বারিক হাওলাদার বলেন, আমি  ২৮ শতাংশ জমিতে পাট চাষ করেছি অন্যবারের তুলনায় এবার খরজ তিনগুন হয়েছে।  সেচ দিয়ে চাষ করা পাট খেতগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কচি পাট গাছগুলো মরে যাচ্ছে। স্যালো মেশিনে পানি না উঠায় ফের সেচ দিতে পারছেন না আমরা। এখন বৃষ্টির জন্য আকাশ পানে চেয়ে আছি।

তালা উপজেলা কৃষি উপ-সহকারি কর্মকর্তা পরিতোষ কুমার জানান, এ বছর তালা উপজেলায় ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্র ধরা হলেও পাট চাষ হয়েছে দুই হাজার ৭৫০ হেক্টর জমিতে। বর্তমানে পাটের দাম বেশি হওয়ায় কৃষক পাট চাষের প্রতি আগ্রহ বাড়িয়েছে। তবে বৃষ্টি না হওয়ায় চাষিদের একটু সমস্যা হচ্ছে, এটা প্রাকৃতিক বিষয় বলে জানান তিনি। এছাড়া শুরুতে কৃষকের মাঝে সরকারি ভাবে পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অর্থ সহায়তা ও ত্রাণ দাবিতে সাতক্ষীরায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বৃষ্টি কামনায় নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting