দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৩
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় রোগীর স্বজনদের হাতে দুই চিকিৎসকসহ নার্স লাঞ্ছিত

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২১, ২০২১
এপ্রিল ২১, ২০২১ ০ কমেন্ট 457 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক ও প্রসুতি মায়ের মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের হাতে দুইজন চিকিৎসকসহ কয়েকজন নার্স ও স্টাফ শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল সুত্রে জানা যায়, মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাজরাকাটী গ্রামের শাহাবুদ্দীন সরদারের স্ত্রী গর্ভবতী দিনা বেগম (৩০)কে জরুরি সিজারিয়ান অপারেশনের জন্য সকাল সাড়ে ১০টায় তালা হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। বিকালে ওটিতে অপারেশন শুরুর পুর্বেই রোগীর অক্সিজেন আশঙ্কাজনক হারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে রেফার করা হয়। এতে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে অপারেশন থিয়েটারের ভিতর ঢুকে দায়িত্বরত ডা: অতনু ঘোষ ও ডা: ফারহা ফেরদৌসীসহ নার্স ও স্টাফদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সাথে সাথে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এদিকে রাতেই খুলনা মেডিক্যালে নেওয়ার পথে প্রসুতি দিনা বেগম সন্তান প্রসব করেন, কিছুক্ষণ পরেই নবজাতক ও মা দুজনেই মারা যান।

প্রসুতি দিনা বেগমের দেবর গিয়াসউদ্দীন জানান , তার ভাবিকে সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে কোনো চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়। হাসপাতালের নার্সদের কয়েক দফা অনুরোধ করলেও ডাক্তার পরে আসবে বলে জানায়। বিকেল ৪টার দিকে প্রসূতির অবস্থার মারাত্মক অবনতি হলে নার্সরা তড়িঘড়ি কর্তব্যরত চিকিৎসককে ডেকে আনেন। ডাক্তার এসে প্রসূতিকে সিজার করার সিদ্ধান্ত নেন। এ সময় তার শরীরে চেতনানাশক ইনজেকশন পুশ করা হলেও প্রসূতি অজ্ঞান হয়নি। পরে তাকে আরো একটি চেতনানাশক ইনজেকশন দেয়া হয়। এ সময় প্রসূতি অবস্থা সঙ্কটাপন্ন হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে সিজার না করে প্রসূতিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খুলনায় নেয়ার পথে প্রসুতি দিনা বেগম সন্তান প্রসব করেন এবং নবজাতক ও মা দুজনেই মারা যান।

গিয়াসউদ্দীনের দাবী অবহেলা ও ডাক্তাদের ভুল চিকিৎসায় তার ভাবি ও নবজাতক সন্তান মারা গেছেন। তবে হাসপাতালের মধ্যে অপ্রতিকর ঘটনার জন্য তিনি দঃখ প্রকাশ করেন।

তালা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ অতনু ঘোষ জানান, ওটিতে গর্ভবতী ওই রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন আশঙ্কাজনক হারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে রেফার করা হয়। এ সময় রোগীর স্বজনরা তাকে ও কর্তব্যরত মহিলা ডাঃ ফারহা ফেরদৌসীসহ নার্স ও স্টাফদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে থানায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, রোগীর স্বজনদের হাতে চিকিৎসকসহ কয়েকজন নার্স ও স্টাফ শারীরিকভাবে লাঞ্ছিতের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে নবজাতক ও প্রসুতি মা মারা যাওয়ার খবরে হাসপাতালে ফের স্বজনদের মঝে উত্তেজনা দেখা দিলে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গুটি আমের কেজি ২ টাকা!
পরবর্তী পোস্ট
এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান গ্রেফতার

রিলেটেড পোস্ট

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting