দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

অনুরোধে কাজ না হলে এ্যাকশনে যাবে পুলিশ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২১
এপ্রিল ৫, ২০২১ ০ কমেন্ট 349 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ আজ সোমবার থেকে শুরু হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্য সরকারি সংস্থার মতো কাজ করছে বাংলাদেশ পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করে রাস্তায় বের হওয়া, চেকপোস্ট বসিয়ে ও টহল দিয়ে সচেতনতা গড়ে তুলতে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করছে পুলিশ। রাজধানীর উত্তর বাড্ডা, রামপুরা ও সবুজবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ও টহল টিমের মাধ্যমে ডিএমপির বিভিন্ন থানার পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করছেন। অকারণে যারা গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন তারা। স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক পরিধান ছাড়া রাস্তায় যারা বের হয়েছেন তাদেরকে বিনয়ের সঙ্গে নিষেধাজ্ঞার নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছেন পুলিশ সদস্যরা।

গণপরিবহন বন্ধ থাকায় অনেকে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় করে কর্মস্থলে যাচ্ছেন। এ সময় যারা স্বাস্থ্যবিধি না মেনে যাতায়াত করছেন তাদের এসব পরিবহন থেকে নামিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা।

তবে সরেজমিনে দেখা যায়, কঠোর বিধিনিষেধ অনেক এলাকায় মানা হচ্ছে না। এক্ষেত্রে পুলিশের অবস্থানও ঢিলেঢালা দেখা যায়। এছাড়া এসব এলাকার বিভিন্ন অলিগলিতে আগের মতো দোকানপাটসহ সবকিছু খোলা রয়েছে। এক্ষেত্রে পুলিশ সদস্যদের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

কঠোর নিষেধাজ্ঞার প্রথম দিনের কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন হওয়াতে তারা নগরবাসীকে নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছেন। এরপরও যদি মানুষ আইন না মেনে চলেন, তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা মাইকিং ও টহল পার্টির মাধ্যমে মানুষকে নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক জায়গায় নিয়ম মানা হচ্ছে না। তবে প্রয়োজনে আমরা শক্ত ব্যবস্থা নেব।’

অন্যদিকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকার বিভিন্ন এন্ট্রি পয়েন্টে পুলিশ চেকপোস্ট করবে। ঢাকার ভেতরে গুরুত্বপূর্ণ পয়েন্টেও চেকপোস্ট করা হবে। চেকপোস্টের মাধ্যমে সরকারের জারি করা প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনাগুলো পালনে কাজ করবে পুলিশ।’

পুলিশ কমিশনার বলেন, গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পায়ে হেঁটে বা নিজস্ব ব্যবস্থাপনায় যানচলাচলে ঢাকাবাসীর কোনো বাধা নেই। তবে যে যেভাবেই চলাফেরা করুক, তাকে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্বসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় ডিএমপি ব্যবস্থা নেবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাস্ক না পরে উল্টো মাস্তানি, ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী পোস্ট
মামুনুল হকের পক্ষে ফেসবুকে লাইভ, এএসআই প্রত্যাহার

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting