দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো সুন্দরবনে গোলপাতা আহরণ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৩, ২০২১
এপ্রিল ৩, ২০২১ ০ কমেন্ট 308 ভিউস

গাজী জিয়াউর রহমান, ভ্রাম্যমাণ প্রতিবেদক: বন বিভাগের কঠোর নিরাপত্তা ও অন্যদিকে বাঘ আর কুমিরের ভয়বহতা এরই মধ্যে চলতি মৌসুমে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের ২টি কূপ থেকে হাসিমুখে বাড়ি ফিরছে গোলপাতা আহরণকারী বাওয়ালীরা। মৌসুমের দ্বিতীয় ট্রিপে গোলপাতা আহরণে রীতিমত ব্যস্ত সময় পার করে নৌকা নিয়ে সবাই ঘরমুখি। তবে আগের তুলনায় চাহিদা কম থাকায় গোলপাতা কাটার ব্যাপারে খানিকটা হলেও আগ্রহ হারিয়ে ফেলছেন সংশ্লিষ্ট বাওয়ালীরা।

জানা গেছে, উপকূলীয় অঞ্চল সমূহে একটা সময় গোলপাতার ঘরের বহুল প্রচলন ছিল, তবে সময় বদলেছে। যুগের সাথে তাল মিলিয়ে অধিকাংশ এলাকায় ঘরের ছাউনিতে এখন আর আগের মত গোলপাতার ব্যবহার হয়না। তাই চাহিদাও কমেছে আগের যে কোন সময়ের চেয়ে। দূর্যোগ প্রবন উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময় নানা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থেকে বাঁচতে গোলপাতার ব্যবহার ছেড়ে তারা এখন ঝুঁকছেন টিনের দিকে। কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের বাওয়ালী নুর ইসলাম সানা বলেন, সুন্দরবন থেকে বনজ দ্রব্য আহরণে কড়াকড়ি ও চাহিদা হ্রাস পাওয়ায় মূলত গোলপাতা আহরণে আগ্রহ হারাচ্ছেন বাওয়ালীরা। গত কয়েক বছরের ন্যায় চলতি আহরণ মৌসুমেও গোলপাতা আহরণে বাওয়ালীদের বিএলসি (অনুমতি) দেওয়ার ক্ষেত্রে কঠোর ছিল বন বিভাগ। ফলে বাওয়ালীদের পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট শ্রমজীবিরা কিছুটা দেরিতে পারমিট সংগ্রহ করে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের কূপ (জোন) থেকে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশ করে। শ্যামনগর উপজেলার পারশ্বেমারী গ্রামের বাওয়ালী ফিরোজ হোসেন বলেন,বন বিভাগের স্টাফদের আচার আচারনে এখন বাওয়ালীরা বেশ খুশি। গত ১৬ মার্চ সাতক্ষীরা কুপে গোলপাতা কাটতে গিয়ে বাঘের আক্রমনে প্রান হারায় বাওয়ালী আবুল কালাম আজাদ। সংবাদ পেয়ে বন বিভাগের কুপের স্টাফরা জীবন বাজী রেখে কাছিকাটা ্এলাকার পায়রা টনি খাল হতে তাকে বাঘের কোবল থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। খুলনা রেঞ্জের কুপ কর্মকর্তা কাজী মাহফুজুল হক বলেন, নিবিঘ্নে গোলপাতা কাটতে বন বিভাগের পক্ষে থেকে সব ধরনের সহযোগিত করা হয়েছে। কোন প্রকার অনিয়ম যেন না করতে পারে সে দিকে সার্বক্ষনিক তদারকির ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ ছাড়াই গোলপাতা আহরন করতে পেরে বাওয়ালীরা বেজায় খুশি। সহযোগী কুপ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে প্রথম দফায় ১৪৫ টি বিএলসির অনুকুলে ৭০ হাজার ১ শ ২৮ মন ও দ্বিতীয় দফায় ৯২ টি বিএলসির অনুকুলে ৪৫ হাজার ৬ শ ৩৯ মন। অন্যদিকে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহযোগী সুলতান আহমেদ বলেন, সাতক্ষীরার ১ টি কূপে গোলপাতা সংগ্রহ করতে ৩৭ টি বিএলসির অনুকুলে বাওয়ালীরা প্রথম দফায় ১৭ হাজার ৬ শ ৩৫ মণ গোলপাতা সংগ্রহের অনুমতি (পারমিট) গ্রহন করে। দ্বিতীয় দফায় একই বিএলসির অনুকুলে ১৭ হাজার ৬ শ ৩৫ মন পারমিট গ্রহন করেন বাওয়ালী। এখন গোলপাতা কাটার কাজ শেষ। হাসিমুখে বাড়ি ফিরছে সকলেই। সাতক্ষীরা গোলপাতা কুপ কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন, গত ২৬ জানুয়ারি থেকে এ সকল বিএলসির অনুকুলে এসব পারমিট দেওয়া শুরু হয় এ ছাড়া আহরনের কাজ শেষ হয়েছে ৩০ মার্চ পর্যন্ত। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ)কর  এম হাসান বলেন, বাওয়ালীরা যাতে নিবিঘ্নে গোলপাতা কাটতে পারে সেজন্য কূপের পক্ষে নিয়মিত তদারকি করা হয়েছে। এ বছর প্রতিটি স্টেশন ও কূপে নিয়মিত তদারকিপূর্বক বিএলসি নবায়নের অনুমতি দেওয়া হয়েছে। আহরণের সময় যাতে গোলপাতা ঝাঁড়ের মাইজপাতা ও ঠেকপাতা কোনো ভাবেই কর্তন না করে এবং কূপে নৌকার সাথে মিল রেখে গোলপাতা কাটার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting