দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪০
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২১
মার্চ ২১, ২০২১ ০ কমেন্ট 324 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় আদালতের রায় উপেক্ষা করে সংখ্যালঘূর দোহাই দিয়ে বার বার জমি দখল, প্রান নাশ, সম্মানহানির, হুমকি এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সদরের মৃত আব্দুল আজিজের পুত্র ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।

শনিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় দেবহাটা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ২০১৫ সালের ২৯জুন দেবহাটা সদরের মৃত অমূল্য রায়ের পুত্র নিমাই রায়ের কাছ থেকে দেবহাটা মৌজার এস,এ খতিয়ান নং-৬৭০, বিএস খতিয়ান ৯৭, এস,এ দাগ-৭৩৭, হাল জরিপে ১৯৮১ দাগে ২ খন্ডে ৩৫ শতক জমি ক্রয় করি। আমার জমির সাথে লাগোয়া নিমাই রায়ের ওই জমি ক্রয় পরবর্তী নাম পত্তন করে আমি ভোগ দখল করে আসছি। ক্রয়কৃত ১১ শতক জমির নাম পত্তন খতিয়ান নং ১০৫৪ এবং জমির প্রস্থ’ পূর্ব মাথায় ৫৪ফুট, মাঝখানে ৫৫ফুট ১০ ইঞ্চি, পশ্চিম মাথায় ৪৬ ফুট ১০ ইঞ্চি। আমার ক্রয় করা ৩৫ শতক জমি তার নিকট থেকে ক্রয় করে নামপত্তন করে দাখিলা প্রদানের মাধ্যমে ভোগ দখল করে আসছি। ক্রয় করা উক্ত জমিতে একটি আধা পাঁকা ঘর রয়েছে যেটির দাম হিসাব করে আমি ক্রয় করি যা ১২০৮ দলিলের ৪ পাতায় ৩নং কলমে উল্লেখ করা আছে। ঘরটি নিমাই রায়ের সাড়ে ২০ শতক জমির উত্তর ধারে লাগোয়া। অথচ সংখ্যালঘুর দোহাই দিয়ে ২০১৭ সালে উক্ত আধা পাঁকা ঘরের সীমানায় ২০/০৮/২০১৭ তারিখে ঘরের ভিতর ঢুকে দখলের চেষ্টা চালায় নিমাই ও তার স্ত্রী শিবানী। এবিষয়ে আমি আইনের আশ্রয় নিতে দেবহাটা সহকারী জজ আদালতে আমার দলিল দেখিয়ে এবং ক্রয় করা জবরদখল ও আমাকে হুমকি দেওয়ার ঘটনায় একটি সিভিল মামলা দায়ের করি। যার নং-৩০/১৭। আমি চিরস্থায়ী দখল ও নিষেধাজ্ঞা ডিগ্রীর জন্য মামলা দায়ের করি। প্রথম দিকে নিমাই ও তার স্ত্রী শিবানী আদালতে হাজির হলেও পরবর্তীতে তাদের অপরাধ বুঝতে পেরে তারা আদালতে হাজির হওয়া বন্ধ করে দেয়। একপর্যায়ে মাহমান্য বিচারক কাগজপত্র দেখে ২০১৯ সালে আমার পক্ষে চিরস্থায়ী দখল নিষেধ ও ডিগ্রী প্রদান করেন। কিন্তু নিমাই ও শিবানী তাদের এই পরাজয় মেনে নিতে না পেরে অসাধু ব্যক্তিদের কু-পরামর্শে রায়ের বিরুদ্ধে আপিল করে। দীর্ঘ এক বছর পর ২ তরফা শুনানী অন্তে ২৭/০২/২০২০ তারিখে একটি রায় প্রদান করে আদালত। ঐ রায়ে জমিতে আমাকে উচ্ছেদ, পূর্ণ দখলের বিঘ্ন সৃষ্টি করিতে না পারে সে ব্যাপারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও ডিগ্রী দ্বারা বারিত আদেশ প্রদান করেন বিজ্ঞ সহকারী জজ আনোয়ারুল ইসলাম। কিন্তু নিমাই রায় ও শিবানী রায় চিরস্থায়ী দখল নিষেধ ও ডিগ্রী ভঙ্গ করে সংখ্যালঘুর দোহাই দিয়ে পুনরায় দখলের চেষ্টা চালাতে ঐ আধা পাঁকা ঘরে পাঁকা প্লিয়ার নির্মান শুরু করে। আমি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দন্ডবিধি ১৫৪ ধারায় দেবহাটা থানায় একটি আবেদন করি। থানা পুলিশ বিষয়টি নোটিশ করে নির্মান কাজ বন্ধের নির্দেশ প্রদান করে। ১৬/০৪/২০২০ তারিখে থানার জিডি নং-৪২২। ইতোপূর্বে শিবানি রায় জমি মাপ জরিপ এর জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে একটি আবেদন করেন। থানা থেকে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ সুপার নির্দেশ দিলে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে আমার পক্ষে হাবিবুর রহমান লাচ্চু ও শিবানির পক্ষে ওমর আলী নামের ২ জন মাপ জরিপ কারক নিয়োগ করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপ জরিপ হয়। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ও আমার ক্রয়কৃত জমির ভিতরে তাদের কোন জমি থাকার সত্যতা পাওয়া যায়নি। ওই দিনই জমির নকশা তৈরী করে পুলিশ সুপার বরাবর থানা পুলিশ প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে তারা সকল আদেশ অমান্য করে আমার জমিতে ঢুকে পাঁকা প্লিয়ার নির্মান করছে। আমি বাধা দিলে জীবন নাশ ও বিভিন্ন মিথ্যা মামলার হুমকি দিচ্ছেন নিমাই রায় ও শিবানি রায়। ফলে আমি ০৯/০৩/২০২১ তারিখে সাতক্ষীরা সহকারি জজ আদালতে রায়ের কাগজপত্র দাখিল করে কাজ বন্ধের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৫৩৫/২১নং মামলা দায়ের করেছি। আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেবহাটা থানাকে নির্দেশ দেয়। থানার এসআই শামিম হোসেন তাদের বিরুদ্ধে নোটিশ প্রদান করলে আদালতের রায় উপেক্ষা করে আমার উপর হামলার চেষ্টা চালায় নিমাই, তার স্ত্রী শিবানি, ছেলে নয়ন রায় ও মেয়ে সাথী রায়। বর্তমানে বিষয়টি নিয়ে খুন, জখম ও শান্তি শৃঙ্খলা বিনষ্টের সমুহ সম্ভাবনা বিরাজ করছে। তাই যাতে করে আমার মালিকানাধীন জমি থেকে প্রতিপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জীবনের নিরাপত্তা পেতে পারি সেজন্য  জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাহী অফিসার ও ওসিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কবি সিকান্দার আবু জাফর এর জন্মবার্ষিকী পালন
পরবর্তী পোস্ট
দেবহাটা প্রেসক্লাবের সম্পাদকের পিতার সুস্থ্যতা কামনা

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting