দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৫
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফিরোজ জোয়ার্দার নিহত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২১
মার্চ ২০, ২০২১ ০ কমেন্ট 303 ভিউস

কলারোয়া ব্যুরো:  সড়ক দুর্ঘটনায় কলারোয়ার এক সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) বেলা দেড়টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়ার্দার (৩২)। তিনি কলারোয়া পৌর সদরের  গদখালী গ্রামের আক্তার হোসেনের ছেলে। নিহত সাংবাদিক ফিরোজ জোয়ার্দার দৈনিক যশোর ও আজকের সাতক্ষীরা পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

নিহতের চাচা জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার মারাত্নক আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসাপাতাল মর্গে পাঠায়। সাংবাদিক ফিরোজ জোয়ার্দারের মৃত্যুর খবরে কলারোয়ার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, নিহত ফিরোজ জোয়ার্দারের নামাজে জানাযা  শনিবার সকাল ১০টায় কলারোয়া জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি
পরবর্তী পোস্ট
সাংবাদিক ফিরোজ জোয়ার্দারের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের শোক

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting