দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩১
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মাহিন্দ্রা চালকদের উপর বাস শ্রমিকদের হামলা ও ভাংচুর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২১
মার্চ ৩, ২০২১ ০ কমেন্ট 386 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মাহিন্দ্রা চালকদের উপর বাস শ্রমিকদের অতর্কিত হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেচে। বুধবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন মাহিন্দ্রা ষ্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, প্রতিদিনের মতো আমরা মাহিন্দ্রা ষ্ট্যান্ডে যাত্রীসেবার লক্ষ্যে অবস্থান করছিলাম। সকাল ১০টার দিকে সাহেব আলী, শাহিন ও বাবুর নেতৃত্বে একটা বাসে করে সংঘবদ্ধভাবে ২০/২৫ জন বাস শ্রমিক এসে লাঠি দিয়ে মাহিন্দ্রা চালকদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করে। এঘটনার পর পরই উক্ত বাস শ্রমিকরা নিউ মার্কেটস্থ মাহিন্দ্রা ষ্ট্যান্ডেও অতর্কিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাস শ্রমিকদের পৃথক হামলায় সাতক্ষীরা জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি সানাউল্লাহ বাবু ও সাধারণ সম্পাদক অলিউর রহমান মুকুলসহ ৮ জন আহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন সাঈদ, আরাফাত, বিপ্লব, সঞ্জয়, আব্দুস সেলিম, মফিজুল। এসময় আহ্ছানিয়া জামে মসজিদের নিচে সোনালী ডিজিটাল ষ্টোর এ মাহিন্দ্রা চালকরা বসে থাকায় বাস শ্রমিকরা দোকান মালিক হুমাউন কবিরকে মারধর ও দোকানের জিনিসপত্র ভাংচুর করে। হামলায় আহতরা সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক গাউস সরদার।
সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরায় সম্প্রতি ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিনভ্যান, মাহিন্দ্রা, গ্রামবাংলাসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। এতে করে ছোট্ট এ শহরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। তাছাড়া মাত্রারিক্ত এসব যানবাহনের কারণে বাসগুলো যাত্রী শূন্য হয়ে পড়েছে। বুধবার সকালে যাত্রী ধরা নিয়ে বাস শ্রমিকদের সাথে ইজিবাইক চালকদের মারামারি হলে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে। পরে বাস আবারও চালু করা হয়েছে।
এদিকে সকালে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। এতে বিপাকে পড়েন চলতি পথের যাত্রীরা। আশাশুনিগামী যাত্রী রেজাউল ইসলাম, জোহরা খাতুন, শুভেন্দু সরকারসহ কয়েকজন জানান, সাতক্ষীরা থেকে আশাশুনির চাপড়া পর্যন্ত ভাড়া ৩৮টাকা। অথচ বাস চলাচল বন্ধ থাকার কারণে যানবাহন ভেদে সেই ভাড়া দিতে হচ্ছে ৮০ থেকে ১৫০টাকা। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রী হয়রানী চরমে পৌছেছে বলে জানান তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে ফুঁসে উঠেছে উপজেলাবাসী
পরবর্তী পোস্ট
করোনার টিকা নিলেন পিপি আব্দুল লতিফ

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting