দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১৬
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

দুধের শিশুকে নিয়ে হাজতেই রাত কাটল নিলুফার!

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৬, ২০২১
জানুয়ারি ২৬, ২০২১ ০ কমেন্ট 354 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: আদালত থেকে জামিন পেয়েছেন দুর্গাপুরে এনজিও’র ঋণের দায়ে শিশুসহ জেলে যাওয়া মা নিলুফা বেগম। সোমবার (২৫ জানুয়ারি) রাজশাহী জেলা বিজ্ঞ যুগ্ম তৃতীয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামির আইনজীবী হিমেল হোসনাইন।

এর আগে বেসরকারি ‘বীজ’ নামক একটি এনজিও সংস্থা আদালতে চেক ডিজনার মামলা করে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় সোমবার শিশুসহ নিলুফাকে গ্রেফতার করে জেলহাজাতে পাঠায় থানার পুলিশ। নিলুফার উপজেলার মাড়িয়া গ্রামের দিনমজুর আব্দুস সালামের স্ত্রী।

জানা গেছে, সাংসারিক টানাপোড়েনে প্রায় দুই বছর আগে উপজেলা সদর থেকে বে-সরকারি ‘বীজ’ নামক এক এনজিও সংস্থা থেকে নিলুফা জনতা ব্যাংক দুর্গাপুর শাখার চেক এনজিওতে জমা দিয়ে মাসিক কিস্তিতে ১ লাখ টাকা লোন নেন। তারপর একটানা চার কিস্তি পরিশোধ করেন। এরপর হঠাৎ নিলুফার স্বামী সালাম অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় রামেক হাসপাতাল থেকে দেড় মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে সালাম। চিকিৎসা শেষে বাড়ি ফেরা মাত্র ওই এনজিওর কর্মী ও ম্যানেজার তাদের বাড়িতে গিয়ে লোন পরিশোধ করতে বলেন। তা না হলে তারা মামলার হুমকিও দেন।

পরে এনজিও’র চাপের মুখে মামলার ভয়ে এলাকার দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে আবারও টাকা নিয়ে এনজিওর ম্যানেজারকে আরও একটি কিস্তি দেন নিলুফা দম্পতি। পরের মাসে দাদন ব্যবসায়ীর চাপে সুদের টাকা পরিশোধ করতে গিয়ে এনজিও’র কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে তারা। এতে ক্ষিপ্ত হয়ে ‘বীজ’ এনজিওর দুর্গাপুর শাখার ব্যবস্থাপক মহিরুল ইসলাম আব্দুস সালামের স্ত্রী নিলুফার বেগমের জমা রাখা জনতা ব্যাংকের চেক ডিজনার করে নিলুফাকে আসামি করে আদালতে মামলা করে। এরপর দেশে মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাসের প্রভাব আসলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুস সালাম দিশেহারা হয়ে পড়ে। টাকার অভাবে শহরে গিয়ে আদালতে হাজিরা দিতে না পারায় বিজ্ঞ আদালত হত দিনমজুর আব্দুস সালামের স্ত্রী নিলুফার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

রোববার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে দুর্গাপুর থানা পুলিশ উপজেলার মাড়িয়া গ্রামের নিজবাড়ী থেকে সালামের স্ত্রী নিলুফাকে এক বছরের বাচ্চাসহ গ্রেফতার করে। দুধের বাচ্চা সামিয়াকে নিয়ে মা নিলুফা বেগম থানায় রাতভর আটক থাকার পর সোমবার শিশুকন্যা সামিয়াসহ মা নিলুফা বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থানায় আসায় পুলিশ তাকে গ্রেফতার করে। তবে আসামির এক বছরের দুধের শিশু থাকায় পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা শিশুকন্যাসহ আসামি নিলুফা বেগমকে থানা হাজতে না রেখে অফিসারদের ডিউটির কক্ষে যত্ন সহকারে রাতটুকু রেখে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

এ বিষয়ে জানতে বেসরকারি এনজিও সংস্থা ‘বীজ’ এনজিওর দুর্গাপুর শাখার ব্যবস্থাপক মহিরুল ইসলামের মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিয়ের প্রলোভনে তরুণীর সর্বনাশ, স্বীকৃতির অপেক্ষায় মা-ছেলে
পরবর্তী পোস্ট
মোবাইলে প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting