দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৮
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন দুবারের এমপি জজ মিয়া

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৪, ২০২১
জানুয়ারি ২৪, ২০২১ ০ কমেন্ট 313 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘর পেলেন জাতীয় পার্টির দুবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া (৮০)। ভূমিহীন ও গৃহহীন হিসেবে আনুষ্ঠানিকভাবে জমিসহ আধাপাকা ঘর দেওয়া হয়েছে তাকে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ আধাপাকা নতুন ঘরের চাবি ও দলিল তুলে দেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর এই আহ্বানে গফরগাঁওয়ে ২০০ ঘর নির্মাণ করে দেয়া হয়। এরমধ্যে একটি ঘর দেয়া হয় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়াকে।

জানা যায়, এনামুল হক জজ মিয়া বিগত এরশাদ সরকারের আমলে দুই মেয়াদে প্রায় ৯ বছর গফরগাঁও আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি পারিবারিক নানা সমস্যার কারণে টাকা-পয়সা ও সম্পদ নষ্ট করে ফেলেন। বর্তমানে উপজেলার সালটিয়া গ্রামে একটি ভাড়াবাসায় স্ত্রী-সন্তান নিয়ে কষ্ট করে দিনাতিপাত করছিলেন। টাকা পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না। বাসা ভাড়া পরিশোধ করাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এমতাবস্থায় একটি ঘরের জন্য আবেদন করেছিলেন তিনি।

জমিসহ ঘর পেয়ে সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়া দুঃসময়ে তাকে জমিসহ ঘর দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সাংবাদিকদের বলেন, গফরগাঁও সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি হাইস্কুল, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণে সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়ার অবদান রয়েছে। তার জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় তঞ্চকী দলিল দিয়ে জমি রেকর্ডের চেষ্টা
পরবর্তী পোস্ট
অন্তঃসত্ত্বা প্রেমিকার বিরুদ্ধে মামলা করতে এসে প্রেমিক আটক!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting