দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান দখল প্রচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২১, ২০২১
জানুয়ারি ২১, ২০২১ ০ কমেন্ট 330 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আদালতের নির্দেশ আসার অগেই প্রতিপক্ষ কর্তৃক অবৈধভাবে দোকানঘর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শহরের সুলতানপুরের মৃত শেখ আমির আলীর ছেলে শেখ উজির আলী এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উজির আলীর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার ছেলে তানভীর হাসান হৃদয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ১৯৮০ সালের ২৪ নভেম্বর মৃত মীর মনজুর আলী ও মৃত খোকন আলীর কাছ থেকে দোকানঘর ভাড়া নিয়ে অদ্যবদি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত প্রতিমাসে দোকান ঘরের ভাড়া পরিশোধ করছি। এমনকি মহামারি করোনাকালিন সময়ে ব্যবসা বন্ধ থাকলেও আমি ভাড়া দেয়া বন্ধ করিনি। এদিকে মীর মনজুর আলী ও খোকন আলীর মৃত্যুর পর দোকানঘরটি ওয়ারেশ সূত্রে মূল শরিককে বঞ্চিত করে তাদেরকে না জানিয়ে একতরফাভাবে মীর মনজুর আলীর মেয়ে ইফাত আরা মঞ্জুর শরিফ (লাবনী) প্রাপ্ত হন। তিনি বিভিন্ন সময়ে অবৈধভাবে আমাদেরকে উক্ত দোকানঘর থেকে বিতাড়িত করার চক্রান্ত করতে থাকেন। একপর্যায়ে তিনি আদালতের শরণাপন্ন হয়ে ভাড়া না দেয়ার অভিযোগ করলে আমরা প্রতিমাসে আদালতের মাধ্যমে ভাড়ার টাকা নিয়িমিত পরিশোধ করছি। যার রিসিভ কপি আমাদের কাছে সংরক্ষিত আছে।
শেখ উজির আলী অভিযোগ করে বলেন, পরে লাবনী ও তার স্বামী সাইদুর রহমান শরিফ গোপনে আদালত থেকে একতরফা একটি ডিগ্রি লাভের প্রচার দিয়ে তালা ভেঙ্গে দোকানঘর দখল ও মালামাল খালে ফেলে দেয়ার হুমকি দিতে থাকে। কিন্তু অফিসিয়াল কোন নোটিশ আমাদের কাছে এখনো আসেনি। এদিকে আমার অসুস্থ্যতার খবর শুনে লাবনী ও তার স্বামী সাইদুর রহমান শরিফ গত ১০ জানুয়ারি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে দোকানঘরে আমার তালা লাগানো থাকা স্বত্বেও নতুন করে আলাদা তালা লাগিয়ে দেয়। ১২ জানুয়ারি সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দোকানঘরের তালা কাটতে থাকে। এসময় ব্যবসায়ী সমিতির সদস্যরা বাধা দিয়ে বলেন, ঘরের তালা কাটতে হলে অবশ্যই কোর্টের আদেশ ও ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি থাকা লাগবে। ফলে ব্যবসায়ীদের বাধার মুখে তারা ফের এসে তালা ভেঙ্গে মালামাল খালে ফেলে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। তিনি আরো বলেন, আদালতের কোন নির্দেশ বা নোটিশ আমি এখনো পাইনি। এছাড়া কোন ডিগ্রি যদি তারা পেয়ে থাকে তাহলে সেটি সম্পূর্ন একতরফা। এক্ষেত্রে আদালতে আমাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ইতিমধ্যে আমরাও আদালতে একটি মামলা দায়ের করেছি। আদালতের আদেশের কপি আসার আগেই এবং আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষা না করে তারা আমার অসুস্থ্যতার সুযোগে আমার উপার্জনের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানটি বেআইনি ভাবে দখলের চক্রান্ত করে যাচ্ছে। উক্ত ইফাত আরা মঞ্জুর শরিফ (লাবনী) ও তার স্বামী সাইদুর রহমান শরিফ যাতে অন্যায়ভাবে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখল নিতে না পারে সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সন্ত্রাসী মাসুদ রানা’র অত্যাচার থেকে রক্ষা পেতে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting