দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়া পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থী জনতার মুখোমুখি

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৯, ২০২১
জানুয়ারি ১৯, ২০২১ ০ কমেন্ট 338 ভিউস

আইয়ুব হোসেন রানা: আগামি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। তদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত হয়ে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন আওয়ামীলীগ নেতা মাষ্টার মোঃ মনিরুজ্জামান (বুলবুল) ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ শরিফুজ্জামান (তুহিন) এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নারিকেল গাছ প্রতিকে লড়ছেন সাবেক মেয়র মোঃ আক্তারুল ইসলাম, জগ প্রতিক নিয়ে লড়ছেন আক্তারুল ইসলামের স্ত্রী নার্গিস সুলতানা ও মোবাইল ফোন প্রতিক নিয়ে লড়ছেন সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু। এ ৫ প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে এক মঞ্চে নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান করলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সোমবার সকাল ১০টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মুক্ত মঞ্চে সুজন কলারোয়া উপজেলা কমিটি আয়োজিত অনুষ্ঠানে ৫ মেয়র প্রার্থী উপস্থিত হয়ে আগামি নির্বাচনে জয়ী হতে পারলে কলারোয়া পৌরসভাকে মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আওয়ামীলীগ প্রার্থী মনিরুজ্জামান (বুলবুল) বলেন, আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কলারোয়া পৌর বাসির ভাগ্য উন্নয়ন করার জন্য আমাকে নৌকার প্রার্থী করেছেন। তিনি বলেন আমি বিগত ২ বছর কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। এ দুই বছরে আমি পৌরসভার উন্নয়নে প্রায় ১৮ কোটি টাকার কাজ করেছি । তার সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে উল্লেখ করে মনিরুজ্জামান আরো বলেন আমি ৩০ জানুয়ারি নির্বাচিত হতে পারলে পৌরসভার ৯টি ওয়ার্ডে রাস্তা ঘাটের উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন সহ খেলাধুলার জন্য স্টেডিয়াম তৈরি করবো। সর্বোপরি কলারোয়াকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলবো।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ শরিফুজ্জামান (তুহিন) বলেন, ১৯৯০ সালে কলারোয়া পৌরসভা প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ৩০ বছরে কাঙ্খিত উন্নয়ন হয়নি। পৌরসভায় রাস্তাঘাট, বিদ্যুৎ সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন জানিয়ে তিনি বলেন আমি মেয়র নির্বাচিত হতে পারলে পৌরসভাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবো। নির্বাচনে জনমতের প্রতিফলন যাতে ঘটে তার জন্য নির্বাচনের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকের নার্গিস সুলতানা বলেন, আমি নির্বাচিত হতে পারলে আমার স্বামী সাবেক মেয়র আক্তারুল ইসলামের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার পাশাপাশি মাদক নির্মুল করবো, নারীসমাজ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখ দুঃখে পাশে থেকে তাদের জন্য কাজ করবো। তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
মোবাইল ফোন প্রতিকের সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু বলেন,আমি নির্বাচিত হতে পারলে সকলকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করবো। তিনি পৌরবাসির পাশে ছিলেন ,আছেন ও থাকবেন জানিয়ে নির্বাচিত হতে পারলে মুক্তিযুদ্ধের চেতনায় পৌরসভা পরিচালনার কথা উল্লেখ করে বলেন, পৌরবাসি যাকে কাঙ্খিত সেবা পেতে পারে তার ব্যবস্থা করবো।
নারিকেল গাছ প্রতিকের প্রার্থী সাবেক মেয়র মোঃ আক্তারুল ইসলাম বলেন, ২০১১ সালের নির্বাচনে কলারোয়া পৌরবাসি আমাকে নির্বাচিত করেছিলেন। সেসময় তিনি পৌরসভার উন্নয়নে অনেক কাজ করেছেন উল্লেখ করে বলেন ২য় বার ধানের শীষ প্রতিকে নির্বাচন করে জয়ী হলেও রাজনৈতিক কারণে আমি আড়াই বছর দায়িত্ব পালন করতে পারি নাই। এবার নির্বাচিত হতে পারলে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার পাশাপাশি পৌরবাসির কাঙ্খিত সেবার অঙ্গীকার করেন।
তবে একই দিন বিকালে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে নারিকেল গাছ প্রতিকের প্রার্থী সাবেক মেয়র মোঃ আক্তারুল ইসলাম নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়ে তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকের নার্গিস সুলতানার জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন।
সুজন কলারোয়া উপজেলা কমিটির সভাপতি প্রফেসর আবু নসর এর সভাপতিত্বে এবং সাংবাদিক দীপক শেঠ ও শেখ শাহাজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের বিভাগীয় সমম্বয়কারী মাসুদুর রহমান রনজু, কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির, সুজন জেলা সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. এবিএম সেলিম, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম,সহ সভাপতি প্রফেসর আবু বকর সিদ্দিক, সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, সাকিবুর রহমান বাবলা, আবু ছালেক, আবু সাইদ, রিপজা হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কলারোয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, উপজেলা সুজন সদস্য সহ পৌরসভার ভোটাররা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে রেফারি এ্যাসোসিয়েশনের কমিটি গঠন
পরবর্তী পোস্ট
শ্যামনগরে হিরো টু-এক্স শোরুম উদ্বোধন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting