দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩২
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় মুক্তিযোদ্ধার বসত-বাড়িতে হামলা:গ্রেফতার-১

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৭, ২০২১
জানুয়ারি ১৭, ২০২১ ০ কমেন্ট 356 ভিউস

নজরুল ইসলাম, তালা অফিস: তালায় ভূয়া কাগজ-পত্র দাখিল করে সাব:রেজিষ্ট্রারের যোগসাজসে বীর মুক্তিযোদ্ধার বসত-বাড়ির সম্পত্তি বিক্রি অত:পর আদালতের নির্দেশ অমান্য করে সশস্ত্র হামলার ঘটনায় থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।  অভিযোগে সুত্রে ও মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার ফলেয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর সাথে তার বসত-বাড়ির ফলেয়া মৌজার এস,এ ৮৫ নং খতিয়ানের দাগ নং-১১৩ হাল ১৫৬ দাগের .১০ একর সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে মো: রুবেল বিশ্বাসের সাথে। এনিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে রুবেল মামলায় পরাজয় নিশ্চিত জেনে গত বছর করোনাকালের মধ্যে তার মালিকানাধীন .০৫ একর সম্পত্তির পাশাপাশি মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী গংদের রেকর্ডীয় .১০ একর সম্পত্তির তঞ্চকতাপূর্ণ কাগজ-পত্র প্রস্তুত করে ইসলামকাটি সাব:রেজিস্ট্রারের সাথে যোগসাজসে পার্শ্ববর্তী চাঁদকাটি গ্রামের আমজাদ আলী গাজীর ছেলে আব্দুর রহিম গাজীর নিকট বিক্রি করে দেয়। মূলত এরপর বিবাদমান সম্পত্তির দখল বুঝে নিতে রুবেল পায়তারা শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর ছেলে আনারুল শেখ বাদী হয়ে রুবেল বিশ্বাস(৩০) ও আব্দুর রহিম গাজী (৩২) কে আসামী করে সাতক্ষীরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। ধারা: ১৪৫ ফৌ:কা:বি:, যার নং-১০৭৭/২০ (তালা)। আদালত মামলাটি আমলে নিয়ে গত ২২ ডিসেম্বর ২০ ১ নং আদেশে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য তালা থানা ওসিকে প্রেরণ করেন। ঐ মামলায় আগামী ৯ ফেব্রুয়ারী আদালতের দিন ধার্য্য রয়েছে বলে জানানো হয়।

এদিকে আসামীরা আদালতে মামলার ঘটনায় আরো বেপরোয়া হয়ে পড়ে। এমনকি আদালতের নির্দেশ অমান্য করে গত ১৫ জানুয়ারি বিকেল ৪ টার দিকে চাঁদকাটির আমজেদ গাজীর ছেলে আ: রহিম গাজী (৩২) ও তার ভাই হামিদুল গাজী (২৮), সমর আলী মোড়লের ছেলে আছাদুল মোড়ল(৪০), মাগুরাডাঙ্গার আ: রহিম সরদারের ছেলে মাহফুজ সরদার(৪৫), মৃত বাহাদুর খাঁর ছেলে রবিউল (৪৫) সহ অজ্ঞাতনামা আরো ৯/১০ সশস্ত্র অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে।

এসময় হামলাকারীরা মুক্তিযোদ্ধার দু’ছেলে আনারুল শেখ (৪০) ও মমিন শেখ (২৮) কে বেধড়ক মারপিট করে। এসময় মুক্তিযোদ্ধার পুত্রবধূ খাদিজা (৩০), ফারজানা বেগম (২০) ও তার বিধবা স্ত্রী রাফিজা বেগম (৫০) তাদের ঠেকাতে গেলে তারা তাদেরকেও মারপিট ও পরনের শাড়ী-ব্লাউজ টেনে-হিঁছড়ে ছিড়ে শ্লীলতাহানি ঘটায়। এসময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সর্বশেষ খবর পেয়ে ঐ দিনই তালা থানার এস আই পিযুশ কান্তি ঘটনাস্থল পরিদর্শন ও রাতেই মামলাটি রেকর্ড হয় বলে জানানো হয়। মামলাটি করেছেন মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী রাফিজা বেগম। যার নং-৫, তারিখ ১৬/০১/২১। মামলায় অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। অন্যদিকে মামলায় ৫ জন আসামীর একজনকে গ্রেফতার করলেও ঘটনার মূল নায়করা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে।গ্রেফতার এড়াতে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে।

এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেল বলেন, এঘটনায় থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। এছাড়া মামলায় আসামীদের মধ্যে মাহফুজ সরদার(৪৫) নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটা-শোভনালী সড়কে নির্মান কাজে অনিয়মের অভিযোগ
পরবর্তী পোস্ট
শ্রীউলায় আ’লীগের অফিস উদ্বোধন করলেন ডাঃ রুহুল হক এমপি

রিলেটেড পোস্ট

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting