দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৪
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

বৃদ্ধ পিতাকে জিম্মিদশা থেকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২১
জানুয়ারি ৮, ২০২১ ০ কমেন্ট 323 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বৃদ্ধ পিতাকে জোর পূর্বক আটকে রেখে ছোট ভাই কর্তৃক অপর দুই ভাইয়ের নামে আদালতে মিথ্যে মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ হাজের আলী সরদারের দুই ছেলে আব্দুল মান্নান (৫৩) ও আব্দুল হান্নান (৫০) এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে দুই ভাই বলেন, আমরা তিন ভাই ও চার বোন। আমাদের ছোট ভাইয়ের নাম আবুল হাসান (৪০)। দীর্ঘদিন ধরে আমরা পিতার সাথে এক অন্ন বাটিতে বসবাস করে আসছি। আমরা দুই ভাই পিতার সাথে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সংসারের উন্নতি করার এক পর্যায় আমার পিতা ৩৬ বিঘা সম্পত্তির মালিক হন। এছাড়াও নগদ টাকা ও স্বর্ণালংকারের মালিক ছিল। দীর্ঘ ৩৫ বছর ধরে পিতার সাথে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে ১২ বিঘা জমি আমাদের তিন ভাইয়ের নামে ক্রয় করেন। আমারা কষ্ট করে ছোট ভাই আবুল হাসানকে ফাজিল পাস করাই। কিন্তুু কোন চাকুরি না পাওয়া ২বিঘা জমি বিক্রি করে পিতা তাকে মালয়েশিয়ায় পাঠান। সেখানে রোজগার করতে না পেরে সে বাড়ি ফিরে আসে। পরে অনেক টাকা খরচ করে তাকে বিয়ে দেয়া হয়।

আব্দুল মান্নান ও আব্দুল হান্নান আরো বলেন, আবুল হাসানের বিয়ের পর পিতা আমাদের তিন ভাইকে পৃথক সংসারের ব্যবস্থা করেন। পিতা হাজের আলী সরদারের বয়স ৮৫ বছর হওয়ায় তিনি পর্যায়ক্রমে তিন ছেলে বাসায় খাওয়া দাওয়া করতেন। আয়ের উৎস্য না থাকায় ১০ কাঠা জমি বিক্রি করে নাভারন বাজারে ছোট ভাইকে ঔষধের দোকান করে দেয়া হয়। কিন্ত আবুল হাসান পদে পদে আমাদের পিতাকে অপমান করতো। ছোট ছেলের এরূপ নিষ্ঠুরতা, অকৃতজ্ঞতা ও অপমান সহ্য করতে না পেরে হাসানের বাড়ি ছেড়ে পিতা আমাদের দুই ভাইয়ের বাড়িতে এসে থাকা খাওয়া শুরু করেন। তিনি আমাদের বাসায় থেকে সুখি সুন্দর ভাবে জীবন যাপন করছিলেন। এমতবস্থায় তিন বছর আগে আমার মা মারা যাওয়ার পর থেকে পিতা হাজের আলী সরদার ১২/১৩ বিঘা জমি লিখে নেয়ার জন্য আমাদেরকে বার বার তাগিদ দিতে থাকেন। একপর্যায় গত ২০২০ সালের ২৯ নভেম্বর কলারোয়া সাবরেজিষ্ট্রি গিয়ে স্ব-ইচ্ছায়, সুস্থ্য মস্তিষ্কে ও স্বজ্ঞানে কোন প্রকার ভয়ভীতি ছাড়াই এবং কারো দ্বারা প্রভাবিত না হয়ে পিতা ২৩ বিঘা জমির মধে থেকে ৪ একর ১৯ শতক জমি আমাদের দুই ভাইয়ের নামে লিখে দেন।

এঘটনার একমাস পরে বিষয়টি জানতে পেরে আবুল হাসান কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আমাদের বাড়িতে এসে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে পিতা হাজের আলী সরদারকে টেনে হিছড়ে অন্যত্রে নিয়ে আটকে রাখে। পরে জোরপূর্বক পিতাকে দিয়ে স্বীকারোক্তি করিয়ে আমরা দুই ভাই জমি রেজিষ্ট্রি করে নিয়েছি মর্মে সাতক্ষীরা আমলী আদালত-৪ একটি মিথ্যে মামলা দায়ের করেছে।

আব্দুল মান্নান ও আব্দুল হান্নান তাদের বৃদ্ধ পিতা যাতে জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে স্ব-স্থানে এসে স্বাধীনভাবে বসবাস করতে পারেন ও মিথ্যে মামলা প্রত্যাহার করা হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছিন্নমূল মানুষের মাঝে এমপি রবির কম্বল বিতরণ
পরবর্তী পোস্ট
দেবহাটার শতবছরের ঐতিহ্যবাহী বটগাছটি ঘিরে গড়ে উঠতে পারে পর্যটনশিল্প

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting