দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:২৮
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

বিরাটের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস! ক্ষিপ্ত আনুশকা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২১
জানুয়ারি ৮, ২০২১ ০ কমেন্ট 310 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বেজায় চটেছেন আনুশকা শর্মা। স্বামী বিরাট কোহলির সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি বিনা অনুমতিতে তোলা হয়েছে। তাতেই ক্ষিপ্ত বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

হুঁশিয়ারি দিয়ে আনুশকা লিখেছেন, “বারবার বলা সত্ত্বেও এই ফটোগ্রাফার এবং পাবলিকেশন আমাদের ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ করে চলেছে। এখনই বন্ধ করুন এসব!”

নতুন বছরের শুরুতেই প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন আনুশকা এবং বিরাট। গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আসার কথা জানান দুই তারকা। তারপর অবশ্য বাড়িতে বসে থাকেননি আনুশকা।
স্বামী বিরাটকে সঙ্গ দিয়েছিলেন দুবাইয়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে। অস্ট্রেলিয়া সফরে অবশ্য আনুশকাকে নিয়ে যেতে পারেননি বিরাট। নিরাপত্তার খাতিরে মুম্বাইয়ে ছিলেন অভিনেত্রী।

পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে আসেন বিরাট। বছর শেষে অন্তঃসত্ত্বা স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে কাটান ভারত অধিনায়ক। সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল সাইটে।

ছবির ক্যাপশনে জানিয়েছিলেন, প্রত্যেকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ সন্তানের জন্মের আগে আনুশকা নিজের কোভিড টেস্টও করিয়ে নিয়েছেন। এর মাঝেই ভোগ ম্যাগাজিনের কভারের জন্য ফটোশুট সেরেছেন অভিনেত্রী। খানকয়েক বিজ্ঞাপনও করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবিও পোস্ট করেন। এরপরও ফটোশিকারিদের কবল থেকে রেহাই নেই তারকা দম্পতির।

নিজের পোস্টে আনুশকা জানিয়েছেন, এর আগেও নির্দিষ্ট ওই সংবাদমাধ্যম এবং ফটোগ্রাফারকে সতর্ক করেছিলেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ফের বিনা অনুমতিতে ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলা হয়েছে। তাতেই ক্ষিপ্ত অভিনেত্রী সোশ্যাল সাইটে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নতুন বছরের শুরুতেই প্রথম সন্তানের আগমনের প্রতীক্ষায় রয়েছেন আনুশকা এবং বিরাট। তার আগেই ছবি ফাঁস হওয়ায় চটেছেন অভিনেত্রী।

লিখেছেন, “বারবার বলা সত্ত্বেও এই ফটোগ্রাফার এবং পাবলিকেশন আমাদের ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ করে চলেছে। এখনই বন্ধ করুন এসব!”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১২ বছরের শিশুর হাতে দুই বছরের কন্যা শিশু খুন
পরবর্তী পোস্ট
গণধর্ষণের শিকার মডেল, মুখ খুললে ভিডিও ভাইরালের হুমকি

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting