দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫৮
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন সবাই

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২১
জানুয়ারি ৮, ২০২১ ০ কমেন্ট 329 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: নিরাপত্তার চাদরে ঢাকা ওয়াশিংটন এখন পুরোপুরি শান্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ন্যাশনাল গার্ড সদস্যরা ঘিরে আছে মার্কিন রাজধানী। সাইরেন বাজিয়ে ছুটে বেড়াচ্ছে পুলিশের গাড়ি। তবে কারফিউ চলছে ওয়াশিংটন ডিসিতে।
মার্কিন আইনসভা ক্যাপিটল হিল ভবনে সন্ত্রাসী হমলার ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। বেড়ে চলেছে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার দাবি। ডেমোক্রাটদের সঙ্গে একজন রিপাবলিকান আইন প্রণেতাও ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে। এখন সুর নরম করে বলছেন ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবেই হবে।
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের মাইনোরিটি লিডার চাক শুমার ট্রাম্পে বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন। যদিও আর মাত্র ১৩ দিন বাকি তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হতে। পুলিশের এই নিহত সদস্য ক্যাপিটল পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যম সিএনএন এই খবর দিয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার ৮০ জন।
এদিকে, ট্রাম্প প্রশাসনের পরিবহন মন্ত্রী ইলাইন চাও পদত্যাগ করেছেন। তিনি সিনেট মেজোরিটি নেতা মিচ ম্যাককনেলের স্ত্রী। চাও প্রথম ক্যাবিনেট মেম্বার যিনি প্রেসিডেন্টের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে ট্রাম্পকে ছেড়ে গেলেন।
হোয়াইট হাউসের ষ্টাফদের মধ্যে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা ম্যাথুউ পুটিংগার, ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যথুউ, নর্থান আয়ারল্যান্ড বিষয়ক বিশেষ এ্যানভয়, সাবেক হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও ফাষ্টলেডি মেলানিয়া ট্রাম্পের চীফ অব স্টাফ ষ্টেফানি গ্রিশম ও আ্যনা ক্রিস্টিনা রিকি বুধবার পদত্যাগ করেছেন। আরো কয়েকজন পদত্যাগ করার চিন্তা ভাবনা করছেন। তারা ট্রাম্পকে ক্যাপিটল হিলের ঘটনায় দায়ী করেন। ক্যাপিটল পুলিশের প্রধান ষ্টিভেন সুন্ডও তার পদত্যাগের ঘোষনা দিয়েছেন। এই পদত্যাগ ১৬ই জানুয়ারি থেকে কার্যকর হবে। স্পিকার ন্যান্সি পেলোসি তাকে বলার পর পরই তিনি পদত্যাগ করেন।
সিনেটের মাইনোরেটি লীডার চাক শুমার সিনেট সার্জেন্ট আ্যট আর্মড মাইকেল স্টেঙ্গারকে পদত্যাগ করার কথা বলেছেন। নয়তো তাকে ফায়ার করা হবে। শুমার বলেন, তিনি পদত্যাগ না করলে আমি মেজোরিটি লীডারের দায়িত্ব নিয়েই তাকে ফায়ার করবো।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রায় ২ হাজার সদস্যের ক্যাপিটল পুলিশের প্রস্তুতি ছিল অনেকটা দায়সারা গোছের। সন্ত্রাসীদের তাণ্ডব চলাকালীন ন্যাশনাল গার্ড সদস্যদের দেখা যায়নি ধারে কাছে কোথাও। অথচ ওয়াশিংটন মেয়র ম্যুরিয়েল বাউজার ৩৪০ সদস্যের ন্যাশনাল গার্ড বাহিনী তলব করার কথা বলেছিলেন একদিন আগে। এমনকি ক্যাপিটল পুলিশের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় সন্ত্রাসীদের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘আপনার মেয়ে মারা গেছে’, নির্যাতিতার মাকে ধর্ষকের ফোন
পরবর্তী পোস্ট
বৃটেনে কোভিড আক্রান্তদের জীবন রক্ষাকারী আরো দুটি ওষুধ আবিষ্কার

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting