তালা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তারিফ উল হাসানের যোগদান

আকবর হোসেন,তালা থেকে: সাতক্ষীরা তালায় নবাগত উপজেলা  নির্বাহী অফিসার  হিসেবে তারিফ-উল-হাসান  দায়িত্বভার গ্রহন করেছেন। বুধবার তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার তারিফ – উল- হাসান এর আগে খুলনা জেলার দাকোপ উপজেলার এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন।  তার বাড়ী চুয়াডাঙ্গায়। এছাড়াও তিনি খুলনা ডিসি অফিসে সিনিয়র সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৩তম বিসিএস ক্যাডার। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২ কন্যা সন্তানের পিতা । এ বিষয়ে নবাগত উপজেলা  নির্বাহী অফিসার তারিফ – উল- হাসান জানান,  আমি তালাবাসির জন্য কাজ করব এবং তালা উপজেলার উন্নয়নের ধারা বজায় রেখে সেটাকে আরও বেগবান করার চেষ্টা করব এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলবো ।

Recomended