দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:০৫
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালার আসাননগর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 511 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে দুর্নীতি ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আসাননগর গ্রামের মৃত চতুর রায়ের ছেলে গিরীশ চন্দ্র রায় এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার দেয়া যুগান্তকারি পদক্ষেপ হিসাবে প্রতিবছরের ন্যায় এবছরও ১ জানুয়ারী শুক্রবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। কিন্তুু অত্যান্ত পরিতাপের বিষয় আমি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হওয়া সত্বেও বই বিতরণ অনুষ্ঠানে আমাকে না ডেকে আসাননগর গুচ্ছগ্রাম জামে মসজিদের সীল মেরে সমুদয় বই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করে ধর্মীয় অনুভুতিতে চরমভাবে আঘাত করেছেন। মসজিদের সীল মেরে বই বিতরণ করার পর গ্রামের লোকজন ও অভিবাবকরা আমার কাছে এসে বিষয়টি সর্ম্পকে জানতে চাইলে আমি অবাক হই। এবিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কিছু না বলে চলে যান। প্রধান শিক্ষকের এহেন কর্মকান্ডের বিষয়টি মোবাইলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে পরদিন ২ জানুয়ারী শনিবার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন ও ওবায়েদুল্লাহিল আসলাম আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শতাধিক গ্রামবাসী ও অভিভাবকের উপস্থিতিতে বিষয়টি তদন্ত করেন।

গিরীশ চন্দ্র রায় বলেন, সরেজমিনে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলে ক্ষুব্ধ গ্রামবাসী ও অভিভাবকরা চলে যান। এঘটনার পর থেকে আমরা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির আতংকে আছি। তিনি সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিকারি ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এঘটনায় প্রতিকার  দাবি করে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ঢাকা বরাবর পৃথক অভিযোগ দেয়া হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপেন্দ্রনাথ মন্ডল, গৌতম সরকার, সম্পদন মন্ডল, লক্ষন রায়, বিক্রম মন্ডল, জয়দ্রত মন্ডল ও সুকান্ত ঢালী প্রমুখ। তালা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয়ের প্রায় ৮০ শতাংশ হিন্দু শিক্ষার্থী। বিষয়টি নিয়ে এলাকায় বেশ উত্তেজনা ছিল। আমার তদন্তকালে বলেছি রির্পোট দেয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পরবর্তী পোস্ট
মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে বৃদ্ধার সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting