দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৫৯
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বরিশাল

কুয়াকাটা সমুদ্র সৈকতে সাংবাদিকদের ‘অভিনব কর্মসূচি’

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 492 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: কুয়াকাটায় বেড়াতে এসে প্লাস্টিক কুড়িয়ে সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার পরিবেশ সংরক্ষণের দাবিতে অভিনব কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সাংবাদিকদের সংগঠন মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট এলাকায় সমুদ্র পরিবেশ বিষয়ক সংগঠন সেভ আওয়ার সি-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সে সময়, ঢাকা থেকে আসা মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে কুয়াকাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ, ট্যুরিস্ট পুলিশের সদস্যরাও অংশ নেন।

মানববন্ধনে সেভ আওয়ার সি’র মহাসচিব আনোয়ারুল হক বলেন, সারা দেশে উপকূল অরক্ষিত থাকায় প্রতি বছর দুর্যোগে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বাস্তুহারা হয়। কিন্তু এ খাতে সরকারের অনেক বরাদ্দ থাকলেও তার যথাযথ বাস্তবায়নের অভাবে এখনো উপকূল নিরাপদ করা সম্ভব হয়নি। অথচ বরাদ্দের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমগ্র উপকূলে পরিকল্পিত বনায়ন করা গেলে উপকূলবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমদ্র সম্পদ সংরক্ষণও সফলভাবে করা যাবে।

অনিয়ন্ত্রিত পর্যটন ও প্লাস্টিক দূষণ সমুদ্র প্রতিবেশ ব্যবস্থাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি করে পরিবেশবাদী এই নেতা বলেন, পর্যটন কেন্দ্রগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করা গেলে দেশ যেমন বিশ্বের বুকে নতুন পরিচিতি পাবে তেমনি তৈরি হবে সমুদ্র অর্থনীতির বড় সম্ভাবনাও।

সমুদ্র সৈকতে এমন অভিনব কর্মসূচি আয়োজনের জন্য মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক ও সেভ আওয়ার সি’কে ধন্যবাদ জানিয়ে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, এমন আয়োজনের মাধ্যমে দেশের পর্যটন কেন্দ্রগুলোকে তুলে ধরা গেলে ও সংরক্ষণ করা হলে দেশের পর্যটন আরও সমৃদ্ধ হবে।

সভাপতির বক্তব্যে মেরিন জার্নালিস্টস’ নেটওয়ার্কের সভাপতি মাহমুদ সোহেল বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ যে কয়টি স্থানকে ঘিরে পরিচিতি অর্জন করেছে তার মধ্যে কুয়াকাটা অন্যতম হলেও, অপরিচ্ছন্নতার কারণে এ পর্যটন কেন্দ্রটি এখন বাংলাদেশের মান ডুবানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। সুপরিচিত এ পর্যটর কেন্দ্র ট্যুরিস্টদের সকাল হয় মানববর্জ্যে পা দিয়ে। এটা খুবই দুঃখজনক। বিচ রক্ষায় দায়িত্ব না নিতে পারলে বিচ মেনেজমেন্ট কমিটিকে দায়িত্ব ছেড়ে দেয়ারও আহ্বান জানান তিনি।

সে সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শাহাদাৎ শপন, ইমাম হাসান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের নেতা রেজাউল করিম, কেফায়েত শাকিল, ইকবাল ফরহাদ, তানভীর আহমেদ, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার (সিকোডা) প্রধান নির্বাহী আনোয়ার হোসেন আনু, সাংবাদিক আবুল হোসেন রাজু প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রেমিককে খুনের এক দশক পর প্রেমিকা গ্রেফতার!
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিলেটেড পোস্ট

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সংবাদ কর্মীদের...

অক্টোবর ১৪, ২০২৪

বঙ্গবন্ধুর মাজারে বিএসপির শ্রদ্ধা নিবেদন

নভেম্বর ২৩, ২০২২

প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পেটালেন কমিটির সভাপতি

জানুয়ারি ৮, ২০২১

শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু: এসআই ক্লোজড

জানুয়ারি ৬, ২০২১

বউভাতে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, বরের চাচার...

জানুয়ারি ৬, ২০২১

করোনাকালীন সময়ে প্রায় কোটি টাকার অর্থ সহায়তা দিলো...

জুন ১৬, ২০২০

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting