দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩৫
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতানি বাজারে ভাইপোদের জমি দখলের অপচেষ্টায় মহসিন, আদালতে মামলা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২১, ২০২০
ডিসেম্বর ২১, ২০২০ ০ কমেন্ট 493 ভিউস

নিজস্ব প্রতিবেদক: পৈত্রিকসুত্রে পাওয়া লোভনীয় স্থানের জমি চাচা কর্তৃক জবর দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। গত ১২ই ডিসেম্বর ২০ তারিখে বিকাল ৪টায় সাতানি বাজারে ঘটনাটি ঘটে। এতিম ভাইপোদের পৈত্রিক জমি বে-দখলের জন্য বিভিন্ন মহলে তদবিরসহ বেআইনী কাজও করছেন ওই এলাকার মৃত আতিয়ার সরদারের ছেলে মহসিন।
স্থানীয়দের ভাষ্যমতে, ১৯৮৩ সালের ২৭শে জানুয়ারীতে রহিম খানের ভোগ দখলে থাকা সাতানি মৌজায় জেএল ৫৪, এস,এ ৫৫৩ নং খতিয়ানের ১১৮০ দাগের মোট ২৫ শতক জমি জমির মধ্যে ২শতক জমি মৃত. আব্দুর রাজ্জাক সরদার পাঁচ হাজার টাকায় বায়নাপত্র করেন। এরপর সেখানে দোকান বানিয়ে শান্তিপূর্ণভাবে রাজ্জাক সরদার ভোগ দখল করতে থাকেন। আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করলে তার চার পুত্র আলী হোসেন, সাইদুর রহমান, রবিউল ইসলাম ও সোহরাব হোসেন জমিতে ভোগ দখল করেন। এমতাবস্থায় মৃত আব্দুর রাজ্জাকের ভাই মহসিন ভ‚য়া তথ্য প্রমান উপস্থাপন করে জমিটির মালিকানা দাবি করে। একাধিক বার বিভিন্ন মহলে নালিশ সালিশ করেও জমিটি হাতাতে না পেরে শুরু করেন ভাইপোদের হয়রানি। এরই ধারাবাহিকতায় একাধিকবার তাদের দোকান ভাঙচুরের চেষ্টাও করেন। সেই সাথে চলে জবর দখলের চেষ্টা। এর জন্য বিভিন্ন মহলে ধর্না দিয়ে হয়রানি শুরু করেন রাজ্জাকের সন্তানদের উপর।
চলতি ডিসেম্বর মাসের ১২ তারিখে বিকাল ৪টায় মহসিন সহ আরও ৪/৫জন ব্যক্তি মৃত রাজ্জাকের ছেলে আলী হোসেন এর দোকানের মালিকানা দাবি করে। এক পর্যায়ে দোকানের সাটার নামিয়ে তালা মেরে দখলের চেষ্টাও করে তারা। তখন দোকানের ভাড়াটিয়া ও ক্রেতারা মহসিনদের বাধা দিলে তারা গালিগালাজ করতে করতে চলে যায়। সে সময় হুমকিও দিয়ে যায় যেকোন ভাবেই এই দোকান দখল সে করবেই।
ঘটনার প্রতিকার ও শান্তি রক্ষার জন্য আলী হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৩৫/২০ একটি মামলা দায়ের করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা কালে পিএন হাইস্কুলের টাকা কামাই!
পরবর্তী পোস্ট
বনে বাঘ, নদীতে কুমির, পাড়ে স্টেশন কর্মকর্তা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting