দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়ানির্বাচিত খবরসাতক্ষীরা জেলা

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আরও ৫ জনের সাক্ষ্য গ্রহন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২০, ২০২০
ডিসেম্বর ২০, ২০২০ ০ কমেন্ট 464 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়াতে সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আদালতে আরও একজনের সাক্ষ্য গ্রহন করা হয়েছে। একই সময় ৪ জন সাক্ষী দ্বিতীয় দফায় সাক্ষ্য দিয়েছেন। সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির জনাকীর্ন আদালতে তাদের সাক্ষ্য রেকর্ড করেন।
সাক্ষীরা হলেন সাংবাদিক ইয়ারব হোসেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ও মুক্তিযোদ্ধা শওকত হোসেন। এ নিয়ে মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হলো। এ সময় সাক্ষীদের জেরা করা নিয়ে আইনজীবিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ফের কার্যক্রম শুরু করা হয়।
সরকারপক্ষে অংশ নিয়ে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় নেতৃত্ব দেন বিএনপি দলীয় এমপি হাবিবুল ইসলাম হাবিব। সাক্ষ্যপ্রমানে এসব তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, ন্যায়বিচার হলে আসামীরা আইন অনুযায়ী শাস্তি পাবে। তিনি আরও বলেন, ১৮ বছর পর এই মামলাটির বিচারকাজ শুরু হয়েছে। এরই মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহন করা হয়েছে। সোমবার আরও কয়েকজনের সাক্ষ্য গ্রহন করা হতে পারে।
অপরদিকে আসামীদের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের বক্তব্য খন্ডন করে বলেন, মামলার বিবরনে যা বলা হয়েছে সেদিন এরকম কোন ঘটনা ঘটেনি। বিরোধীদলীয় নেত্রী কলারোয়া ছেড়ে চলে যাবার পর আওয়ামী লীগ বিএনপি এবং পরে কয়েকজন সাংবাদিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তিনি বলেন, এই মামলায় এখনকার কয়েকজন সাক্ষী আগেই জানিয়েছিলেন এ ঘটনা ঘটেনি। এখন তারা উল্টো কথা বলছেন। এ নিয়ে কেন তারা জিডি করেননি এই প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ২০০৭ সালে কেয়ারটেকার সরকার আমলে মামলার বাদী মামলা নিয়ে শুনানী করেননি। ২০১৪ সালে এসে খারিজ হওয়া এই মামলা পুনরুজ্জীবিত করে ২০২০ সালে মামলাটি পরিচালনা করছেন। তিনি বলেন, ঘটনার দিন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় ছিলেন না বলে সাক্ষীদের জবানবন্দীতে প্রমান পাওয়া গেছে। অ্যাটর্নি জেনারেলের মামলা পরিচালনার বিরোধিতা করে তিনি বলেন, এ দায়িত্ব সাতক্ষীরার পাবলিক প্রসিকিউটরের। অতি উৎসাহী হয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মামলা পরিচালনা করতে সাতক্ষীরায় বারবার আসছেন। ন্যায়বিচার হলে হাবিবুল ইসলাম হাবিব সহ ৫০ জন আসামীরা সবাই খালাস পাবে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষ্য দিতে আসা বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী, ক্যামেরাপার্সন শহীদুল হক জীবন বলেন, তিনি সেদিন যা যা দেখেছেন তা আদালতকে বলেছেন এবং জেরা হলে একই কথা বলবেন।
বিরোধীদলীয় নেতার অপর সফরসঙ্গী কেন্দ্রীয় সৈনিক লীগ নেতা সরদার মুজিব বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর হাবিবুল ইসলাম হাবিবকে হাওয়া ভবন থেকে দায়িত্ব দেওয়া হয় বিরোধী দলীয় নেতার ওপর হামলার। তিনি বলেন, এ বিষয়ে তিনি যাবতীয় তথ্য আদালতে তুলে ধরেছেন।
সরকারপক্ষে এ মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুধীন চ্যাটার্জী, এএজি শাহীন মৃধা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সিরাজুল ইসলাম সিরাজ এবং সাতক্ষীরার পিপি অ্যাড. আব্দুল লতিফ। অন্যদিকে আসামীপক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাতক্ষীরার অ্যাড. আব্দুল মজিদ ও শহীদুল ইসলাম পিন্টু সহ অন্যরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বাধীনতা বিরোধী চক্রান্ত রুখতে সাতনদী সাহসী ভূমিকা রেখে চলেছে
পরবর্তী পোস্ট
করোনা কালে পিএন হাইস্কুলের টাকা কামাই!

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting