দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:২৫
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বেনাপোল

শার্শায় চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা মুকুলের গনসংযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৯, ২০২০
ডিসেম্বর ৯, ২০২০ ০ কমেন্ট 494 ভিউস

বেনাপোল প্রতিনিধি: কোভিড-১৯, মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনার দ্বিতীয় অধ্যায়ের কার্যক্রমে সরকারের পাশাপাশি ব্যাক্তি বিশেষ, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো স্বাস্থ্য প্রতিরক্ষায় বিভিন্ন স্বাস্থ্য উপকরন বিতরন করে চলেছেন।
করোনা সংক্রমন মোকাবিলার এইক্ষনে সরকারের তৃণমুল পর্যায়ে মাঠ প্রশাসনের সবথেকে শক্তিশালী সংগঠন গ্রাম বাংলার মানুষের আইনের আশ্রয়স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন আসন্ন প্রায়। স্বাস্থ্য উপকরন বিতরনের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গনসংযোগ শুরু করেছেন।
এরমধ্যে ক্ষমতাসীন সরকার আ’লীগ তার দলীয় ইস্তেহারে বিদ্রোহী প্রার্থীর বিরোধীতা করে নৌকা প্রতীকে কাজ করবার জন্য মাঠ পর্যায়ে দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সে কারনে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক এবং সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই তাদের নিজ নিজ এলাকায় প্রকাশ্যে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ফলে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিটি এলাকা নির্বাচন সরব হয়ে উঠেছে।
দেশের দক্ষিণ-পশ্চিম জেলা যশোরের শার্শা উপজেলায় এর ব্যাতিক্রম হয়নি। অত্র উপজেলার ১১ টি ইউনিয়ন ঘিরে চলছে নির্বাচনে জয়-পরাজয়ের হিসেব-নিকেশ। প্রার্থী’র মনোনয়ন ছিনিয়ে আনতে সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়নের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তারা।
এবার অত্র উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। প্রবীনদের পাশাপাশি নবীন প্রার্থীরাও এই ইউনিয়নের নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় নেমেছেন। আগামী ইউপি নির্বাচনে ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতায় অংশ গ্রহনকারী তরুন সমাজ সেবক মেসার্স রেহেনা ট্রেডার্সের স্বত্বাধীকারী, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগ এর প্রচার সম্পাদক এনামুল হক মুকুল আজ মঙ্গলবার(৮ ডিসেম্বর) তার নিজ এলাকায় করোনা সংক্রমন প্রতিরোধ রক্ষায় প্রায় ৪ হাজার মাস্ক বিতরন এবং গনসংযোগ করেছেন। এরই মাধ্যমে তিনি সাধারন মানুষের কাছে তার প্রার্থীতার খবর জানাতে শুরু করেছেন। এতে করে নির্বাচনী হাওয়ায় সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।
প্রার্থীদের প্রচার-প্রচারণার পাশাপাশি চায়ের দোকানগুলোতেও শুরু হয়েছে নির্বাচনী আলাপ-আলোচনা। অনেকে আবার কষতে শুরু করেছেন চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ। নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও। অনেকেই আবার করোনা প্রতিরোধের সতর্কতামূলক মাইকিং প্রচার করেও প্রার্থিতার জানান দিচ্ছেন। তবে,সরেজমিনে মাঠ পরিদর্শনে দেখা গেছে, তরুন এই সমাজ সেবক ছাত্রলীগ নেতা এনামুলের দলীয় মনোনয়ন পাওয়া শুধু সময়ের ব্যাপার।
নির্বাচনের ব্যাপারে এনামুল হক মুকুল বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচনে জয়ী হলে এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।
স্বাস্থ্য উপকরন বিতরন এবং গনসংযোগের সময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি- মো: মশিয়ার রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক- আসাদুজ্জামান লিটন, যুবলীগ সভাপতি- আমীর হোসেন, সাধারন সম্পাদক- খায়রুল বিশ্বাস, যুবলীগ সদস্য-মহসীন হোসেন। ৪ নং ওয়ার্ড আ’লীগ সহ: সভাপতি-শহিদুল ইসলাম, ৩নং সহ:সভাপতি-রিয়াজুল ইসলাম, ২নং যুবলীগের যুগ্ম- সাধারন সম্পাদক-শফিকুল ইসলাম, মো: মিঠু, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা- মাসুম এবং রানা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় কর্মসৃজন প্রকল্প ও ঘর বরাদ্দের নামে ঘুষ গ্রহনের অভিযোগ
পরবর্তী পোস্ট
২৬ মার্চের পূর্বে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে- আ ক ম মোজাম্মেল হক-এমপি

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

জানুয়ারি ২৯, ২০২৫

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা...

জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়ার রায়টায় যুবদলের কর্মী সমাবেশ

জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জানুয়ারি ২১, ২০২৫

দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, দূর্নীতি মুক্ত নেতৃত্ব দরকার:...

জানুয়ারি ১৭, ২০২৫

কলারোয়ায় স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল

জানুয়ারি ৭, ২০২৫

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

জানুয়ারি ২, ২০২৫

অসুস্থ বিএনপি নেতা রইছ উদ্দিনের এনজিও গ্রাম সম্পন্ন

ডিসেম্বর ২৮, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting