দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩১, ২০২০
আগস্ট ৩১, ২০২০ ০ কমেন্ট 453 ভিউস

কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় কিংবদন্তি শিক্ষক নেতা বরেণ্য ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩১আগস্ট) সকাল ৯টার দিকে কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক গুণমুগ্ধগণ।

সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউ, কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানগণ। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইনতাজ আলী ও মাওলানা শরিফুল ইসলাম।

পরে সন্ধ্যা ৭টায় কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে মরহুমের স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যক্ষ রইছউদ্দীন, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়ির সহ-সভাপতি ও পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড: শেখ কামাল রেজা, অধ্যক্ষ ফারুক হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতা সহকারী অধ্যাপক আবুল খায়ের, এমআর ফাউন্ডেশন একাডেমির অধ্যক্ষ আবুল হোসেন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক ইবাদুল হক, শিক্ষক নেতা সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, মুনছুর আলী, আব্দুল আলীম, আব্দুর রহিম, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, সহকারী অধ্যাপক ইউনুছ আলি, শাহাদাৎ হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

সভাটি পরিচালনা করেন শিক্ষক নেতা মোস্তফা বাকি বিল্লাহ শাহী।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ
পরবর্তী পোস্ট
দেবহাটা সাঁপমারা খালের স্রোতে ভাঙতে বসেছে পারুলিয়া-সখিপুর ব্রিজ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting