দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২৯
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই – খুলনা সিটি মেয়র

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২১, ২০২০
আগস্ট ২১, ২০২০ ০ কমেন্ট 408 ভিউস

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরো জোরদার করতে হবে। নির্মল পরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ঝড় জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মেয়র আজ (শুক্রবার) সকালে খুলনার দৌলতপুর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণকালে এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণসহ প্রতিটি সেক্টরকে গুরুত্ব দিয়েছেন। সুন্দরবন এ অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। দেশে জনসংখ্যার তুলনায় বনজ সম্পদ ও বনভূমি অপ্রতুল। এ কারণে পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে এবং বৃক্ষ নিধন থেকে বিরত থাকতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। মেয়র কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে সকলের প্রতি আহবান জানান।

এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, পাবলা সবুজ সংঘ ক্লাবের সহসভাপতি শেখ আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র পাবলা সবুজ সংঘ ক্লাবের মাঠে মুজিববর্ষ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পক্ষে গাছের চারা রোপণ করেন।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জাতীয় শোক দিবস উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

এছাড়াও মেয়র ইয়ুথ চেম্বার এবং ভিবিডি খুলনা উদ্যোগে সার্কিট হাউস চত্ত্বরে বৃক্ষরোপণ করে সেভ গ্রীণ মিশনের উদ্বোধন করেন। ২৩ আগস্ট পর্যন্ত তারা নিজস্ব উদ্যোগে বিভিন্ন জায়গায় প্রায় দুইশত ৫০টি গাছের চারা রোপণ করবেন। এসময় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহীম, ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক খান নাজমুছ সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালের স্বাক্ষী হয়ে আছে কেঁড়াগাছির দুইশ’ বছরের নিম গাছটি
পরবর্তী পোস্ট
২১ আগস্টের সেই দুঃসহ স্মৃতি আও মানুষকে কষ্ট দেয়-এমপি রবি

রিলেটেড পোস্ট

খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...

জুন ১৮, ২০২৬

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার

জুন ১৮, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

জুন ১৮, ২০২৬

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮

জুন ১৭, ২০২৬

খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...

জুন ১৭, ২০২৬

নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting