দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

মুক্তিযোদ্ধাকে সম্মান করা অর্থ দেশকে সম্মান করা- কেসিসি মেয়র

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২০, ২০২০
আগস্ট ২০, ২০২০ ০ কমেন্ট 525 ভিউস

মেহেদী হাসান,খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন মুক্তিযুদ্ধের সময়ে অনেক অবদান রেখেছেন। মুক্তিযোদ্ধাদের জাতি সারা জীবন শ্রদ্ধাভরে সম্মান করবে। সরকার মুক্তিযোদ্ধাদের সবধরণের সুযোগসুবিধা বৃদ্ধি করেছে। মুক্তিযোদ্ধাকে সম্মান করা অর্থ দেশকে সম্মান করা, জাতিকে সম্মান করা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়য়ন প্রকল্পের আওতায় নগরীর সোনাডাঙ্গাস্থ শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিন তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে দেশের সকল জেলা ও উপজেলাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন। তাঁর জন্য আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শিশুর প্রথম শিক্ষা হলো অভিভাবক থেকে এবং দ্বিতীয় ভিত হলো প্রাথমিক শিক্ষা থেকে। সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে। ভবন নির্মাণে কোন অনিয়ম না হয় সেদিকে কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। মেয়র মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপক্ষের সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় খুলনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএসএম কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও স্থানীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ফাউন্ডেশনের তিন তলা পর্যন্ত ভবনটি নির্মাণে ব্যয় হবে এক কোটি ৭৫ লাখ ৩০ হাজার দুইশত ৫৫ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ বাস্তবায়ন করবে। আগামী ২০২১ সালের এপ্রিলে ভবনটির নির্মাণ কাজ শেষ হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির তিন ইউনিয়নে নতুন করে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ন এলাকা প্লাবিত
পরবর্তী পোস্ট
কালের স্বাক্ষী হয়ে আছে কেঁড়াগাছির দুইশ’ বছরের নিম গাছটি

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting