দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৫২
সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা...
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির তিন ইউনিয়নে নতুন করে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ন এলাকা প্লাবিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২০, ২০২০
আগস্ট ২০, ২০২০ ০ কমেন্ট 317 ভিউস

মাসুদুর রহমান মাসুদ: সাতক্ষীরার আশাশুনি উপজেলার তিন ইউনিয়নে নতুন করে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নে ভাঙ্গন কবলিত এলাকার প্রতিরক্ষা রিংবাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অপরদিকে, শ্রীউলা ইউনিয়নে নদীর পানির তোড়ে নতুন এলাকায় প্লাবন শুরু হয়েছে। ৩ মাস পরে পূর্বের প্লাবিত এলাকাকে ছাড়িয়ে নতুন এলাকায় পানি ঢুকে শত শত ঘরবাড়ি ও মৎস্য ঘের প্লাবিত করেছে।

গত ২০ মে আম্ফানের তান্ডবে বেড়ীবাঁধ ভেঙ্গে উপজেলার আশাশুনি সদর, শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়। সেই থেকে এলাকার মানুষ পানিতে ডুবে মানবেতর জীবন যাপন করে আাসছে। বাঁধ সংস্কারে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসলেও গত ঈদ উল আযহার পূর্বে তারা এলাকা ছেড়ে চলে গেছেন। এলাকার চেয়ারম্যান মেম্বারের নেতৃত্বে হাজার হাজার মানুষ বাঁধ রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অনেক এলাকা রিং বাঁধ দিয়ে রক্ষা করা হয়। ভেঙ্গে যাওয়া মূল বাঁধেও ইতোমধ্যে কাজ করা হয়েছে। এতে এই ৩ ইউনিয়নের কিছু অংশের মানুষ প্রাথমিকভাবে রক্ষা পেয়েছিল।

কিন্তু গত কয়েক দিনে নদীর পানি ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়া এবং মুষধারে বৃষ্টিপাতের ফলে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর, কুড়িকাহুনিয়া, হরিশখালি, চাকলা এলাকায় প্রচুর পানি ঢুকে রিং বাঁধ ভেঙ্গে যাওয়ায় নতুন করে জোয়ারের পানি প্রবেশ করছে। যার ফলে প্রতাপনগর ইউনাইটেড স্কুলের পেছনের কার্লভাটটির পাশের কার্পেটিং সড়ক ভেঙ্গে এলাকায় প্রবল বেগে পানি প্রবেশ করছে। গোয়ালডাঙ্গা – প্রতাপনগর মেইন সড়কের প্রতাপনগর অংশের উপর দিয়ে পানি অপর পাশে প্রবেশ করায় সড়ক যোগাযোগ হুমকীতে পড়েছে। এতে নতুন করে বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করে মানুষকে নাকানি চুপানি খাওয়াচ্ছে।

এদিকে আশাশুনি সদরের জেলেখালী-দয়ারঘাট গ্রামের পাউবো’র ভেড়ী বাঁধ ভেঙ্গে ২০ মে এলাকায় পানি প্রবেশ করে একাকার করে দিয়েছিল। উপজেলা চেয়ারম্যান, সদর ইউপি চেয়ারম্যানসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের নেতৃত্বে রিং বাধ দিয়ে বিশাল এলাকাকে রক্ষা করা হয়। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানির চাপে দয়ারঘাট হ্যাচারি ও স্কুলের সামনে রিংবাধ ভেঙ্গে এবং আরো কয়েকটি স্থানের বাঁধ ভেঙ্গে প্রচুর গতিতে নদীর পানি ভিতরে ঢুকেছে। ফলে আশাশুনি দক্ষিণ পাড়া, দয়ারঘাট ও জেলেখালী গ্রামে নতুন করে পানি ঢুকেছে।

অন্যদিকে, ২০ মে’র পর থেকে শ্রীউলা ইউনিয়নের বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করা যায়নি। বাংলাদেশ সেনা বাহিনীও এলাকা ত্যাগ করেছেন। তারা শীত মৌসুমে বাঁধ নির্মানের জন্য আবার ফিরবেন বলে জানাগেছ। গত ২ দিনের নদীর পানির চাপ এতটা বেড়েছে যে, আগের তুলনায় বেশী গতিতে পানি ভিতরে ঢুকে ইতিমধ্যে মহিষকুড়, নাকতাড়া, বকচর ও বুড়াখারাটি গ্রামে পানি ঢুকেছে। ফলে ৩ ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জ¦র ও শ্বাস কষ্টে সাতক্ষীরা মেডিকেলে তিন নারীর মৃত্যু
পরবর্তী পোস্ট
মুক্তিযোদ্ধাকে সম্মান করা অর্থ দেশকে সম্মান করা- কেসিসি মেয়র

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

আশাশুনিতে বিএনপির সাবেক আহ্বায়কে মারধোর

জুন ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting