দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:০৩
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

২৫ লক্ষাধিক নগদ টাকা সহ চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারী আটক

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২০, ২০২০
জুলাই ২০, ২০২০ ০ কমেন্ট 445 ভিউস

চট্রগ্রাম ব্যুরো: নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেক সহ  চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারি আটক হয়েছে। রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবন থেকে তাদের আটক করেন একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের বন্দরের নিরাপত্তা বিভাগে নিয়ে যাওয়া হয়। বন্দর ভবনের সোনালী ব্যাংকের সামনে থেকে মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের দক্ষ খালাসি আবদুল মান্নান (৫২) ও এসএস টেন্ডর পদের মো. আবুল কালামকে (৫২) আটক করা হয়। তাদের কাছে নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ড পাওয়া গেছে। এ ছাড়া তিনটি ডিপোজিটে জমা রয়েছে প্রায় ১৮ লাখ টাকা।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্দরের কর্মচারীদের চেক জমা নিয়ে টাকা ধার দিয়ে সুদের কারবার চালিয়ে আসছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগের বন্দর টিমের তথ্যের ভিত্তিতে এ চক্রের তিনজনকে আটক করা হয়।

এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, আটক তিনজনের মধ্যে দেলোয়ার হোসেন নামে একজন বন্দরের মেরিন বিভাগে কর্মরত আছেন। বাকি দুজন প্রকৌশল বিভাগে আছেন। তিনজনই চতুর্থ শ্রেণীর কর্মচারি। সচিব বলেন, আটকের পর তাদের শরীরে তল্লাশি করে ২৫ লাখ টাকার মতো পাওয়া গেছে। তাদের স্ব স্ব বিভাগের কাছে দেওয়া হচ্ছে। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জব্দ টাকার উৎসও খতিয়ে দেখা হবে বলে জানান সচিব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় আরও ৫০ জনের মৃত্যু, বেড়েছে পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু
পরবর্তী পোস্ট
র‌্যাবের অভিযানে পলাকতক, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রিলেটেড পোস্ট

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting