দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসজাতীয়

করোনায় মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়ালো

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২০
জুলাই ১৭, ২০২০ ০ কমেন্ট 363 ভিউস

ন্যাশনাল ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৫৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৮১টি, পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৬০টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ছয় হাজার ৭৯১টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৪ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৮০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৪ শতাংশ।

মারা যাওয়া ৫১ জনের মধ্যে পুরুষ ৪০ জন, আর নারী ১১ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন দুই হাজার ১১ জন; যা ৭৮ দশমিক ৯৬ শতাংশ এবং নারী ৫৩৬ জন; যা ২১ দশমিক শূন্য চার শতাংশ। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৪২ জন, আর বাড়িতে মারা গেছেন ৯ জন।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৬৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭৫৭ এবং ষাটোর্ধ্ব এক হাজার ১২২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, খুলনা ও বরিশাল বিভাগে ছয় জন করে, রাজশাহী ও সিলেটে তিন জন করে এবং রংপুর বিভাগে চার জন রয়েছেন।

এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ২৫৫ জন, যা ৪৯ দশমিক ২৮ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৬৫৫ জন, যা ২৫ দশমিক ৭২ শতাংশ; রাজশাহী বিভাগে ১৩১ জন, যা ৫ দমমিক ১৪ শতাংশ; খুলনা বিভাগে ১৫৫ জন, যা পাঁচ দশমিক ৮৯ শতাংশ; বরিশাল বিভাগে ৯৭ জন, যা তিন দশমিক ৮১ শতাংশ; সিলেট বিভাগে ১১৬ জন, যা চার দশমিক ৫৫ শতাংশ; রংপুর বিভাগে ৮৭ জন, যা তিন দশমিক ৪২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, যা দুই দশমিক ২০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান, ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮১২ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৯৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৪০ হাজার ৭৫৯ জন, মুক্ত হয়েছেন ২২ হাজার ৫০৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ২৫০ জন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন দুই হাজার ২৬১ জন, এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন চার লাখ পাঁচ হাজার ৫৩০ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৬০ হাজার ২২৬ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গডফাদারের শেল্টারে থেকে পুলিশের সাড়াশি অভিযান
পরবর্তী পোস্ট
একই পরিবারের চার জনের লাশ উদ্ধার

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting