দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিনির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

গডফাদারের শেল্টারে থেকে পুলিশের সাড়াশি অভিযান

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৬, ২০২০
জুলাই ১৬, ২০২০ ০ কমেন্ট 419 ভিউস

অনার্স পড়ুয়া সাতনদীর সংবাদকর্মীকে নাজেহাল;
প্রধান অভিযুক্তসহ ঘটনার সঙ্গে জড়িত আরও ২জন অভিযানে পুলিশকে সহায়তা করেছে;

নিজস্ব প্রতিবেদক: 

খোদ প্রধান আসামীর বাড়ীতে অবস্থান নিয়েই দস্যুবৃত্তি মামলার আসামীদের ধরতে বার ঘন্টার দীর্ঘ নিষ্ফল অভিযান চালিয়েছে দু’থানার পুলিশ। অভিযান চলাকালে দস্যুবৃত্তির সঙ্গে জড়িত একাধিক অপরাধী পুলিশের সোর্স হিসেবেও কাজ করেছে। তবে দস্যুদের ধরতে না পারলেও পুলিশ মারধোর করে সাতনদীর নিজস্ব প্রতিবেদক এক অনার্স পড়ুয়াকে। তাকে হাতকড়া পরানোর চেষ্টাসহ সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে পুলিশ। ১৫জুলাই বুধবার এ ঘটনাটি ঘটে আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা যায়, আশাশুনি থানার ২ জন এবং পাটকেলঘাটা থানার তদন্তকারী কর্মকর্তা শাহিন সালাহউদ্দীন সহ ৩জন অফিসার অভিযানে অংশ নেয়। প্রথমে তারা রাত সাড়ে আটটার সময় মহাজনপুর গ্রামের রিয়াজউদ্দীনের পুত্র সালামের বাড়ীতে অভিযানে যায়। এসময় সালাম বাড়ীতে ছিলনা। অনার্সপড়ুয়া সালামের পুত্র সাতনদীর ক‚ল্যা ইউনিয়ন প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহিনকে এ সময় পুলিশ চড় থাপ্পড় মেরে হাতকড়া পরাতে যায়। পরে দস্যুবৃত্তির মূলহোতার কাছে ফোন করে শাহিনুর ইসলামেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে এবং মোবাইলে বক্তব্য ভিডিও রেকর্ড করে চলে আসে। এ সময় শাহিনুরের মাতা সাতনদী পত্রিকার পরিচয়পত্র দেখিয়ে বলেন, তার ছেলে অনার্স পড়ুয়া, সে কোন অপরাধী নয়। এ সময় অভিযানে অংশ নেয়া আশাশুনি থানার একজন দারোগা বলেন, একে নিয়ে যেতে হবে। কান টানলে মাথা আসবে। এছাড়াও অবান্তর বাক্য ছোড়েন তারা। সালামের বাড়ীতে অভিযান শেষে পুলিশ কর্মকর্তারা অবস্থান নেয় ডজন মামলার আসামী এবং পাটকেলঘাটা থানার দস্যুবৃত্তি মামলার প্রধান আসামীর বাড়ীতে। সেখানে রাতে চলে ভুরিভোজ। টোটাল অভিযানে সোর্স হিসেবে কাজ করে ডজন মামলার আসামীর দুই পুত্র এবং দস্যুবৃত্তি মামলার ১৬৪ ধারার জবানবন্দিতে নাম আসা এক মটর সাইকেল চালক ও একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। ভোর সাড়ে চারটায় দ্বিতীয় দফায় অভিযান চলে সালামের বাড়ীতে। এর পরপরই আলাউল ওরফে উকিলকে মহাজনপুর মাঠে পেয়ে যায় অভিযানে অংশ নেয়ারা। অবস্থা আঁচ করতে পেরে ভোঁদৌড় দেয় সে। এরপর সকালে প্রধান অভিযুক্তের বাড়ীতে অবস্থান নেয় পুলিশ এবং সাতটার সময় চলে আসে তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার এসআই শাহিন সালেহ উদ্দীন অভিযানের কথা স্বীকার করে বলেন, বুধবার রাত আটটা থেকে পরের দিন ৭টা পর্যন্ত থেমে থেমে অভিযান চালাই, কিন্তু গ্রেপ্তারের জন্য। তবে তিনি আশাশুনি থানা থেকে অভিযানে অংশ নেয়া দু’জন অফিসারের নাম বলতে পারেননি। দীর্ঘ ১২ঘন্টা একসাথে অভিযানে অংশ নিলেও পরিচয় হয়নি তাদের মধ্যে?
আশাশুনি থানার অফিসার ইনচার্জ জানান, পাটকেলঘাটা থানার লিখিত অনুরোধে ২জন অফিসার পাঠিয়েছিলাম, তবে নিরীহ মানুষ হয়রানির শিকার হলে তা দুঃখজনক।
উল্লেখ্য, যশোরের শার্শা থানার বুরুজ বাগান গ্রামের মোঃ ফজর আলী মন্ডলের ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে ছিনতাই করার ঘটনায় পাটকেলঘাটা থানায় ২২ ফেব্রæয়ারী একটি দস্যুবৃত্তির মামলা হয়। এই মামলায় নজরুল ইসলাম নজু নামের একজনকে আদালতে সোপর্দ করা হয়। পরে রাশেদুল ইসলাম রাশিকেও পুলিশ গ্রেপ্তার করে এই ঘটনার প্রধান আসামীর ইশারায়। রাশেদুল ইসলাম রাশি ঘটনার সাথে জড়িত কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। রাশেদুল ইসলাম রাশি আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে স¤্রাট, সাইফুল, ওজিয়ার, নজরুল, ভুট্টো, সিরাজ এর নাম বলেছে।
অপরদিকে তদন্তকারী কর্মকর্তা আদালতে রাশেদুলকে চালান দেয়ার সময় ঘটনার সঙ্গে জড়িত থাকা ৬ জনের নাম উল্লেখ করেন।
উল্লেখ্য, এজাহারে বাদী ৪ জনের জড়িত থাকার কথা বলে ৩৯৪ ধারায় মামলা রেকর্ড করান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে কোয়েলপাখি পালন বিষয়ক প্রশিক্ষণ শুরু
পরবর্তী পোস্ট
করোনায় মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়ালো

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting