দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৫
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে- খুলনা সিটি মেয়র

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৬, ২০২০
জুলাই ১৬, ২০২০ ০ কমেন্ট 433 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি’র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায়, ডিএফআইডি ও ইউএনডিপি’র অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষানবীস ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থ-সামাজিক তহবিলের অনুদানের অর্থ বিতরণ করেন।

অনুদানের চেক বিতরণকালে সিটি মেয়র বলেন, সরকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ভবিষ্যত চিন্তা করে উপবৃত্তি, অনুদানের অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এই অর্থ সঠিকভাবে বিতরণে কর্তৃপক্ষকে নজর দিতে হবে। অনুদান বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে না।

পরে সিটি মেয়র টোকেন হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষানবীস শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। এসময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফা মিয়াসহ এক্সপার্ট, সিডিসি, ক্লাস্টার প্রতিনিধি এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকল্পের নিয়মানুযায়ী শিক্ষা সহায়তা বাবদ ৫০ শতাংশ হিসাবে প্রথম কিস্তি এক হাজার আটশত টাকা প্রথম থেকে চতুর্থ শ্রেণি, দুই হাজার চারশত টাকা পঞ্চম থেকে সপ্তম শ্রেণি, চার হাজার পাঁচশত করে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২৪ জনকে ৮৮ হাজার পাঁচশত টাকা এবং আট জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৮০ হাজারসহ মোট এক লাখ ৬৮ হাজার পাঁচশত টাকা অনুদান প্রদান করা হয়।

এছাড়াও ২০১৯ সালের বরাদ্দ অনুযায়ী চিত্রা সিডিসি ক্লাস্টারের প্রথম থেকে ১০ম শেণি পর্যন্ত শিক্ষা সহায়তা বাবদ দুইশত ৮৪ শিক্ষার্থীকে সাত লাখ ৬৩ হাজার পাঁচশত টাকা, ক্ষুদ্র ব্যবসায় ২০ জনকে দুই লাখ টাকা এবং শিক্ষানবীস ৩০ জন শিক্ষার্থী চার লাখ ৫০ হাজার টাকাসহ মোট তিনশত ৩৪ জনকে মোট ১৪ লাখ ১৩ হাজার পাঁচশত টাকা রকেট একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। এই প্রকল্প খুলনা নগরীর ২৩ নম্বর ওয়ার্ড ছাড়া ৩০টি ওয়ার্ডে চলমান রয়েছে।

আর্থ-সামাজিক তহবিলের উপকারভোগীর প্রাপ্য অর্থের পরিমাণ: ক্ষুদ্র ব্যবসায় অনুদান এককালীন ১০ হাজার টাকা, শিক্ষানবীস অনুদান নয় হাজার টাকা (প্রতি মাসে এক হাজার পাঁচশত করে তিন মাসে চার হাজার পাঁচশত এবং ছয় মাসে নয় হাজার টাকা), শিক্ষা অনুদান প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত দুই বারে মোট তিন হাজার ছয়শত টাকা, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত দুই বারে মোট চার হাজার আটশত টাকা এবং অষ্টম থেকে তদূর্ধ্ব শ্রেণির জন্য দুই বারে মোট নয় হাজার টাকা করে রকেট একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রলীগ নেতা নিহত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনায় কলেজ উপাধ্যক্ষ ও উপসর্গে বৃদ্ধের মৃত্যু

রিলেটেড পোস্ট

খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...

জুন ১৮, ২০২৬

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার

জুন ১৮, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

জুন ১৮, ২০২৬

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮

জুন ১৭, ২০২৬

খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...

জুন ১৭, ২০২৬

নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting