দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪২
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পদ্মা ও এনআরবি ব্যাংকের চার কোটি মেরেছে সাহেদ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২০
জুলাই ১৫, ২০২০ ০ কমেন্ট 404 ভিউস

ন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাস মহামারির মধ্যে চিকিৎসার নামে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম। রিজেন্টকাণ্ডের পর তার এমন নানা অপকর্ম বেরিয়ে আসছে।

সাহেদের প্রতারণার ছোবল থেকে বাদ পড়েনি বেসরকারি দুটি ব্যাংকও। পদ্মা (সাবেক ফারমার্স) ও এনআরবি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে তিনি জার কোটি টাকা আত্মসাৎ করেছেন।
সাতক্ষীরা থেকে ঢাকায় এসে এমএলএম ব্যবসা থেকে শুরু করে নানারকম জালিয়াতি-প্রতারণার ডজন ডজন মামলার খবর ঢেকে রেখে নিজেকে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে বেগ পেতে হয়নি সাহেদকে।
তবে মহামারি করোনাভাইরাস চিকিৎসার নামে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার খবর ফাঁস হতেই একে একে বেরিয়ে আসছে তার আরও আরও অপকর্মের ঘটনা।
জানা যায়, প্রতারক সাহেদের প্রতারণা, জালিয়াতি ও আত্মস্বাৎ থেকে রেহাই পাইনি বেসরকারি খাতের পদ্মা (সাবেক ফারমার্স) ও এনআরবি ব্যাংক। জালিয়াতির মাধ্যমে এ ব্যাংক দুটি থেকে তিনি অর্থ আত্মসাৎ করায় মামলা করে ব্যাংক। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অধরাই থেকে গেছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০১৫ সালে ১৯ জানুয়ারি ফারমার্স ব্যাংক থেকে হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য থেকে ২ কোটি টাকা ঋণ নেন সাহেদ। কিন্তু নানান অজুহাত আর তালবাহানায় সাহেদ ব্যাংককে প্রথমদিকে কিছু কিস্তি প্রদান করলেও পরবর্তীতে আর কোনও টাকা পরিশোধ করেননি। ৫ বছরে সুদ আসলে সেই ঋণ এখন ২ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে।
ঋণ গ্রহণের সময় জামানত হিসেবে দেন ব্যক্তিগত এবং পরিবারের সদস্য ছাড়াও প্রতিষ্ঠানের পরিচালকদের নাম, প্রতিষ্ঠানের নথি, চেক এবং আরজেএসসি লাইসেন্স। ঋণ প্রদানের পর বর্তমান পদ্মা ব্যাংক পর্যদ জানতে পারে সাহেদ ভূয়া কাগজপত্র দিয়ে ঋণ নিয়েছে। এ ঘটনায় ২০১৭ সালে সাহেদের নামে ব্যাংকটি প্রতারণার মামলা করে। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু তিনি অধরা থেকে যান। এমনকি অর্থপরিশোধও করেনি ব্যাংককে।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু জানান, ফারমার্স ব্যাংক থাকাকালীন পর্ষদ সাহেদকে ২ কোটি টাকা লোন দেয়। ২০১৫ সালে কয়েকটি কিস্তি দেওয়ার পর আর কোনও কিস্তি না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করেও কোনও লাভ হয়নি।
‘ক্ষমতার দাপটে সাহেদ গ্রেপ্তার এড়িয়ে গেছেন। এমনকি দুদকেও অর্থ আত্মসাতের মামলা হয়েছে। এখন আমরা দ্রুত অর্থঋণ আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি।’
এদিকে এনআরবি ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে সাহেদ। রিজেন্ট হাসপাতালের যন্ত্রাংশ কেনার নামে ব্যাংকটির উত্তরা শাখা থেকে ২০১৪ সালে দুই কোটি টাকা ঋণ নেন। কিন্তু সেই টাকা কোনো কিস্তিই পরিশোধ করেননি।
জানা যায়, ঋণ আদায়ে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও সাহেদ কোনো অর্থ পরিশোধ করেননি উল্টো চেক নিয়েও প্রতারণা করেন। সাহেদের দেওয়া চেক ডিসঅনার হয়। এনআরবি ব্যাংক ঋণের টাকা আদায়ে ব্যর্থ হয়ে অর্থঋণ মামলা করেছে।
এছাড়া তার জামানত চেক ডিজঅনার হওয়ায় রিজেন্ট হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে এন আই অ্যাক্টের অধীনে ২টি মামলা করা হয়েছে অর্থঋণ আদালতে। মামলার বিবরণ-(১) অর্থঋণ মামলার নম্বর ১০/২০১৮, মামলায় জড়িত অর্থ- ১.৫২ কোটি টাকা (২) এন আই অ্যাক্টের মামলা-১৫০৩/২০১৬, মামলায় জড়িত অর্থ- ১.০০ কোটি টাকা (৩) এন আই অ্যাক্টের মামলা-১৭১২/২০১৭, মামলায় জড়িত অর্থ- ১.০০ কোটি টাকা এ ছাড়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ক্রেডিট কার্ডের জন্য অর্থঋণ মামলা নম্বর ১০০/২০২০ (টাকা ৪.৭৭ লাখ টাকা) দায়ের করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বোরকা পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন সাহেদ: র‍্যাব
পরবর্তী পোস্ট
পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting