দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩৯
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কোরবানির ঈদের জামাত: ১১ নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২০
জুলাই ১৫, ২০২০ ০ কমেন্ট 392 ভিউস

ন্যাশনাল ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে উন্মুক্ত স্থানে বড় পরিসরের পরিবর্তে স্বাস্থ্যবিধি কোরবানির ঈদের নামাজের জামাত মসজিদে আদায়ের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

মসজিদে ঈদের নামাজ আদায়ের জন‌্য মুসল্লিদের বেশি কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনাগুলো হলো,

১) ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াতের ব‌্যবস্থা করতে হবে।

২) নামাজের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক স্প্রে করতে হবে। মুসল্লিদের নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

৩) মুসল্লিরা নিজ-নিজ বাসা-বাড়ি থেকে অজু করে মসজিদে আসবেন।

৪) মসজিদের গেট ও অজুখানায় সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৫) মুসল্লিদের মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদের জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৬) ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ‘সামাজিক দূরত্ব’ ও ‘স্বাস্থ্যবিধি’ অনুসরণ করে দাঁড়াতে হবে। দুই কাতার পর পর এক কাতার খালি রাখতে হবে।

৭) শিশু, বৃদ্ধ, যেকোন ধরনের অসুস্থ ব্যক্তি, রোগীর সেবা করছেন, এমন ব্যক্তি ঈদের জামাতে অংশ নেবেন না।

৮) জনসাধারণের সুরক্ষার জন‌্য স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে।

৯) জামাত শেষে কোলাকুলি বা হাত মেলানো যাবে না।

১০। খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।

১১) পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে হবে।

করোনার সংক্রমণ ঠেকাতে রোধে উল্লিখিত শর্ত মেনে মুসল্লিদের মসজিদে ঈদের জামাত আদায় করতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার
পরবর্তী পোস্ট
রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়টি জানা ছিল না : স্বাস্থ্যমন্ত্রী

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting