দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকা

নামাজের প্রথম কাতার অফিসারদের জন্য বরাদ্ধ করে নোটিশ জারি !

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৫, ২০২০
জুলাই ৫, ২০২০ ০ কমেন্ট 399 ভিউস

মসজিদের একটি নোটিশকে কেন্দ্র করে সাধারণ মুসুল্লিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে সমালোচনার। মসজিদের প্রথম কাতারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বসবেন বলে ও্ই নোটিশে উল্লেখ করা হয়। তবে ওই দিনই নোটিশটি তুলেও ফেলা হয়। এ নিয়ে আজ রবিবার এক বৈঠকে কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং মসজিদ কমিটির সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া হয়েছে।ঘটনাটি টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদের।

গত বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদে  একটি নোটিশ টানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সকল ধর্মপ্রাণ মুসলমানদের অবগতির জন্য জানানো  যাচ্ছে যে, বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নামাজের জায়গা চিহ্নিত করা হয়েছে । পাঁচ ওয়াক্ত এবং জুমার নামাজ চিহ্নিত জায়গার বাহিরে পড়া যাবে না এবং জামাত দাঁড়ানোর পূর্ব পর্যন্ত অফিসারগণের সম্মানে সামনের কাতারে না দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো। জামাত দাঁড়ানোর সময় সামনের চিহ্নিত খালি জায়গা পূরণ করে দাঁড়াবেন। মসজিদের বাহিরে/রাস্তায় মসজিদের কার্পেট বিছানো হবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ  আদেশ কার্যকর থাকবে।

নোটিশটি টাঙানোর পর থেকে মুসল্লিদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়।  এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। পরে নোটিশটি তুলে ফেলা হয়।

উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম জানান, মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি গত বৃহস্পতিবার নোটিশটি টানান। এ নিয়ে সমালোচনা হলে ওই দিনই নোটিশটি তুলেও ফেলা হয়। পরে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ ব্যাপারে মিটিং হয়। সেখানে ভুলের জন্য দুঃখ প্রকাশ করে নোটিশ প্রত্যাহার করা হয়।

মসজিদ কমিটির সেক্রেটারি আল আমিনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাকে পাওয়া যায়নি।

উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, আমাকে না জানিয়ে নোটিশ টাঙানো হয়েছিল। পরে জানতে পেরে সেটি তুলে নেওয়া হয়েছে। রবিবার এক জরুরি সভায় সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্র: কালের কন্ঠ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ দেখা যাবে ইত্যাদি
পরবর্তী পোস্ট
কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা সংকটাপন্ন

রিলেটেড পোস্ট

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত

জুলাই ২৪, ২০২৬

দশ লাখ টাকার ঘুষের বিনিময়ে ইউপি সচিব মাসুদ...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

উত্তরায় শপিংমলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির দুই দিনের...

মার্চ ১৭, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি...

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting