দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৩
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে কৃষকের ছেলে সুমন এখন বিসিএস ক্যাডার

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৪, ২০২০
জুলাই ৪, ২০২০ ০ কমেন্ট 427 ভিউস

সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের সুমন ঘোষ এখন বিসিএস ক্যাডার। সুমনের বাবার নাম রতন ঘোষ এবং মায়ের নাম মালতী রানী ঘোষ। এবছর ৩৮ তম বিসিএস পরীক্ষার সকল ধাপে উত্তীর্ণ হয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয় প্রকাশিত তালিকায় শিক্ষা ক্যাডারে সুমন ঘোষের নাম আসে।

সুমন ঘোষ ২০০৭ সালে আগদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ভর্তি হন। সেখান থেকে জিপিএ-৪.৬০ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর সাতক্ষীরা সরকারি কলেজে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি। সেখানে গ্রাজুয়েশন শেষ করে ঢাকা কলেজ থেকে ২০১৯ সালে মাস্টার্স শেষ করেন সুমন ঘোষ।

জানাগেছে, সুমনের বাবা রতন ঘোষ একজন কৃষক। পরিবার নিয়ে কোনোরকম খেয়েপরে জীবিকা নির্বাহ করেন তিনি। ছেলে সুমন বেশ মেধাবী। বোর্ড পরীক্ষাগুলোতে তার ফলাফলও প্রশংসনীয়। কিন্ত টানাটানির সংসারে সুমনের পড়াশুনার খরচ চালাতে হিমশিম খেতে কৃষক বাবা রতনকে। এরই মধ্যে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রতন ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। এসময় জমানো শেষ সম্বলটুকুও চলে যায় তার চিকিৎসার পেছনে। এরপর ছেলে সুমনের পড়াশুনা পড়ে যায় হুমকির মুখে। তবে হাল ছাড়েনি সুমন। অন্যের কাছ থেকে বই ধার করে টিউশনি করে কোনরকমে নিজের পড়ার খরচটা চালিয়ে নেন তিনি। এভাবেই জীবনসংগ্রামে লড়াকু সৈনিক এক পর্যায়ে জয় করেন স্বপ্নের বিসিএস।

নিজের অর্জনের বিষয়ে সুমন ঘোষ বলেন, মাস্টার্স শেষ করে একাধিক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি। যোগাযোগের অভাবে আবার কোথাও বা টাকার অভাবে চাকরি হচ্ছিল না। এক পর্যায়ে লক্ষ স্থির করলাম বিসিএস পরীক্ষা দেব। প্রস্তুতি নিয়ে ৩৮ তম বিসিএসে অংশগ্রহন করলাম। প্রিমিনিলারিতে টিকে গেলাম, টিকলাম ভাইভাতেও। এভাবে বিসিএস এর সকল বিভাগে উত্তীর্ণ হলাম। পরীক্ষা শেষে নিজের কাছে মনে হচ্ছিল হয়ে যেতে পারে। হলও তাই, মঙ্গলবার বিসিএস এর ফল প্রকাশের তালিকায় শিক্ষা ক্যাডারে নিজের নাম দেখতে পেলাম। সুমন আরো বলেন, পরিশ্রম করলে সবকিছুই সম্ভব। স্বপ্ন পূরণ করতে প্রতিবন্ধকতার সাথে আপস করিনি। চেষ্টা করেছি, সফল হয়েছি। এখন সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে চাই।

সুমনের মা মালতী ঘোষ আনন্দে কেঁদে ফেলেন। বিগত দিনগুলোর কথা স্মরণ করে বলেন, সুমনের বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন ঠিকমত সংসার চলতো না। ওর ঠাকুরদা যতটুকু পেরেছেন আমাদের জন্য করেছেন।

সুমনের ঠাকুরদা গণেশ ঘোষ বলেন, সুমনের বাবা অসুস্থ হয়ে দীর্ঘদিন ভারতে চিকিৎসার জন্য পড়েছিল। তখন ওদের সংসারে অভাব অনটন লেগেই ছিল। আমি যতটুকু পেরেছি করেছি। সুমনও চেষ্টা করেছে নিজের সাধ্যমত। নিজের চেষ্টায় আজ সে সফল হয়েছে। শুনেছি সুমন বিসিএস ক্যাডার হয়েছি। ক্যাডার কি সেটা বুঝিনা, তবে ওর সাফল্যে আমারও খুব আনন্দ হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো
পরবর্তী পোস্ট
আশাশুনির কূল্যায় বাড়ির গ্রিল কেটে ডাকাতি

রিলেটেড পোস্ট

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

আশাশুনিতে বন্যা ঝুঁকি মূল্যায়নে কমিউনিটি টেবিলটপ মহড়া অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting