দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২৪
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকতথ্য ও প্রযুক্তি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

কর্তৃক kobirubel.satnadee মে ৩, ২০২০
মে ৩, ২০২০ ০ কমেন্ট 432 ভিউস

অনলাইন ডেস্ক:  সাংবাদিকদের জীবনে বছরে একটি দিন আসে, যখন সংবাদমাধ্যমের মুক্তি বা স্বাধীনতার প্রসঙ্গটি আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হয়; দেশে দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতার কী অবস্থা, সেদিকে ফিরে তাকানো হয়। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ বছর বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারির মধ্যে এসেছে এই দিবস। ফলে সংকটময় পরিস্থিতিতে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব বিশেষভাবে অনুভূত হচ্ছে।

অবশ্য বাংলাদেশে আমরা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতাসংকটের মধ্যেই আছি অনেক বছর ধরে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তৈরি সমীক্ষাগুলোতে দেখা যাচ্ছে, অন্তত ২০১৩ সালের পর থেকে আমাদের সংবাদমাধ্যমের স্বাধীনতা কমেছে। ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২০ সালের সমীক্ষা সূচকে দেখা যাচ্ছে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১। আগের বছরের তুলনায় আমরা এক ধাপ পিছিয়েছি। দুঃখজনক বিষয় হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরাই সবচেয়ে পিছিয়ে আছি।

এমনকি পাকিস্তান-আফগানিস্তানের মতো অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ, জাতিগোষ্ঠীগত বৈরিতা ও যুদ্ধবিগ্রহের দেশও সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে আমাদের চেয়ে এগিয়ে।

আমাদের সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সংকট বহুলাংশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অকার্যকারিতা ও দুর্বল গণতান্ত্রিক চর্চার সঙ্গে সম্পর্কিত। ক্ষমতাসীন রাজনৈতিক মহল অনেক সময়েই স্বাধীন সংবাদমাধ্যমকে রাষ্ট্র পরিচালনার সহায়ক শক্তি হিসেবে গ্রহণ করার পরিবর্তে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে। এই বিবেচনা থেকেই সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য প্রতিকূল ও সাংবাদিকদের জন্য বিপজ্জনক কালাকানুন প্রণয়ন করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ব্যাপক সমালোচনার মুখে ডিজিটাল নিরাপত্তা আইন নামে অধিকতর কঠোর আইন প্রণয়ন ও তার অপপ্রয়োগের অন্য কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না।

স্বাধীন সাংবাদিকতার পথে যত রকমের বাধাবিপত্তি কল্পনীয় হতে পারে, তার প্রায় সব উদাহরণই বাংলাদেশে রয়েছে। জাতীয় সংবাদপত্রের সম্পাদকের বিরুদ্ধে ৭০-৮০টি মামলা দায়ের করার (এবং হয়রানিমূলক জেনেও সেসব মামলা বিচার্য বলে গৃহীত হওয়া) দৃষ্টান্ত থেকেই বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা মেলে। সরকার যা–ই বলুক, দেশে এবং দেশের বাইরে সংশ্লিষ্ট সবাই বাংলাদেশের গণমাধ্যমের এই বাস্তবতা সম্পর্কে অবহিত। একটি পত্রিকা হিসেবে প্রথম আলোর অভিজ্ঞতা তাই। কয়েক বছর ধরে সরকারি-বেসরকারি বিজ্ঞাপন বন্ধ থেকে শুরু করে নানা ধরনের বাধা ও হয়রানির মুখোমুখি হচ্ছে প্রথম আলো। স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতে নানা কৌশল নেওয়া হচ্ছে।

চলমান করোনা সংকটের কালে সংবাদমাধ্যম যখন ওয়াচডগের ভূমিকা পালনের চেষ্টা করছে; যখন সঠিক ও পর্যাপ্ত তথ্য সরবরাহ করার মাধ্যমে এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সহায়ক ভূমিকা পালনে তৎপর, তখনো তাদের সামনে নানা রকমের বাধাবিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। ত্রাণসামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ পরিবেশনের দায়ে দুজন সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করা

হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের ৫ এপ্রিলে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মোট ৫১ জন সাংবাদিক বিভিন্ন পর্যায়ে হয়রানির শিকার হয়েছেন। কোভিড-১৯ সম্পর্কিত সরকারি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ বন্ধ করা হয়েছে। কারণ, দুই কর্তৃপক্ষের দুই রকম ভাষ্য নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন।

দুর্ভিক্ষ, মহামারি ও অন্যান্য জাতীয় দুর্যোগের সময় অবাধ তথ্যপ্রবাহের গুরুত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু আমাদের দেশে ভিন্ন প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকারের নেতারা সম্ভবত ভুলে গেছেন যে বাংলাদেশে তথ্য অধিকার আইন নামে একটি আইন বলবৎ আছে, যার অনেকগুলো ধারা এই মুহূর্তে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা লঙ্ঘিত হচ্ছে। করোনা-সংক্রান্ত সব তথ্য সঠিকভাবে জনসমক্ষে স্বতঃপ্রণোদিতভাবে প্রকাশ করার বিধান অনুসরণ এবং সংবাদ ও মতপ্রকাশের মুক্ত পরিবেশের পথ সুগম করা এই মুহূর্তে একান্ত জরুরি। এই সংকট মোকাবিলায় সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট মহলের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জরুরি বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে বিচার করার বিকল্প নেই।   সূত্র: প্রথমআলো

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নেতার মদে পানি এবং সমন্বয়হীনতা
পরবর্তী পোস্ট
৮৫৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting