দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪০
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সাতক্ষীরা-শ্যামনগরগামী রাস্তার বেহালদশা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২০
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ০ কমেন্ট 319 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-শ্যামনগর রাস্তা যেন মরণ ফাঁদ। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়কে চলাচলকারী মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। প্রায় ঘটছে দূর্ঘটনা। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর, মেডিকেল কলেজ ও দুই সংসদীয় এলাকার একমাত্র যাতায়তের এ সড়কটির বেহালদশায় জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হযেছে। সাতক্ষীরা জিরো পয়েন্ট থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কটির এ দুরাবস্থা দীর্ঘদিনের। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ প্রতি বছর নামে মাত্র পুর্টিং দিয়ে মেরামত করলেও এ সড়কে চালাচলকারীদের দূর্ভোগ কমেনি এতটুকু। সড়ক ও জনপদ কর্তৃপক্ষ বলছেন পুটিংএর জন্য এবার বরাদ্দ হয়েছে ৯০লাখ টাকা। প্রায় প্রতি বছরই এমনই বরাদ্দ থাকে পুটিংয়ের জন্য।

জানাগেছে, ভোমরাস্থল বন্দরসহ এই সড়কটি সাতক্ষীরা-দেবহাটা-কালীগজ্ঞ-শ্যামনগরের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। অথচ সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকলেও শুধুমাত্র মেরামতের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
দেবহাটা উপজেলার সখিপুর হাজী কেয়ামুদ্দিন মহিলা কলেজের অধ্যাপক নওশাদ আলম লিপন জানান তিনিসহ একই কলেজের বেশ কয়েকজন শিক্ষক সাতক্ষীরা থেকে প্রতিদিনই কলেজে যান। রাস্তার দূরাবস্থার কারনে প্রতিনিয়ত তাদের চরম দূর্ভোগ পোহাতে হয়। শুধু তারাই নন এরকম দূর্ভোগে পড়তে হচ্ছে এ রাস্তায় চলাচলকারী অফিস,স্কুল-কলেজগামী শিক্ষক শিক্ষার্থীদের। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, জমি-জমা বিষয়ে সাতক্ষীরা জজকোর্টে মামলা থাকায় প্রায়ই সাতক্ষীরায় আসতে হয়। কিন্তু রাস্তার ভোগান্তির কারণে তাকে চরম দূর্ভোগ পোহাতে হয়।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড.ফাহিমুল হক কিসলু বলেন, সড়কটির অবস্থা খুবই নাজুক। এ সড়কে প্রতিনিয়তি দূর্ঘটনা লেগেই আছে। যে রাস্তাটি তিন সাংসদ ব্যবহার করেন। অথচ সেই রাস্তার এই করুণ দশা খুবই দু:খ জনক। দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন এভাবে জরাজীর্ণ অবস্থায় থাকায় সরকারকে নানা প্রশ্নের সম্মুখিত হতে হচ্ছে বলে তিনি মনে করেন।

সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন বলেন, ১৫ বছর আগে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। রাস্তাটি পুনরায় নির্মানের লক্ষ্যে ৩১০ কোটি টাকার প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হলেই কাজ শুরু হবে। যেহেতু এখনো অনুমোদন হয়নি। সে কারণে সাধারণ মানুষের যাতায়াতের চলাচলে ভোগান্তি দুর করতে প্রতি বছরই মেরামতের কাজ করা হয়। জনদূর্ভোগ লাঘবে ৬০ কিলোমিটার সড়কের কিছু কিছু অংশ মেরামতের জন্য এবার ৯০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩২ নারীকে সেলাই মেশিন প্রদান
পরবর্তী পোস্ট
নাশকতা মামলার আসামী এখন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting