দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৬
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে কলারোয়ায় ফার্মাসিস্টদের অঙ্গীকার

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৮, ২০২৫
এপ্রিল ২৮, ২০২৫ ০ কমেন্ট 287 ভিউস

ফারুক হোসেন রাজ: কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় বন্ধে ফার্মাসিস্টদের সুস্পষ্ট অঙ্গীকারে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সভা।সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হয় বার্ষিক সম্মেলন ও জনসচেতনতামূলক সভা।সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কলারোয়া উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুর রহমান।বিসিডিএস কলারোয়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি কাজী শামসুর রহমান ও হুমায়ুন কবির শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলাম।তিনি বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় ফার্মাসিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধ করতে সকলের আন্তরিক প্রচেষ্টা জরুরি। সরকারি নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।প্রধান মেহমান সাতক্ষীরা জেলার ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন বলেন, “বাজার থেকে নকল ও ভেজাল ঔষধ নির্মূলের জন্য ফার্মাসিস্টদের নিজ উদ্যোগেই সতর্ক থাকতে হবে। লাইসেন্সবিহীন দোকান পরিচালনার সুযোগ আর থাকবে না। নিয়মিত মনিটরিং চলবে।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক আলহাজ্ব মোঃ দ্বীন আলী। তিনি ববলেন “ফার্মাসিস্টরা ১ মে ২০২৫ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করবেন এবং তাদের মুনাফার ৫ শতাংশ জনসেবায় ছাড় প্রদান করবেন। জনগণকে সুলভ মূল্যে সঠিক ঔষধ সরবরাহে আমরা বদ্ধপরিকর।“ এবং লাইসেন্স বিহীন কোন ফার্মাসিস্ট বা ড্রাগিস্ট থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শেখ কামরুল ইসলাম, কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক কে.এম আনিসুর রহমান এবং বাংলাভিশন টেলিভিশনের ( ডিজিটাল ) সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ প্রমুখ।বিসিডিএস কলারোয়া উপজেলা কমিটির উদ্যোগে সমাবেশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, এরমধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, লাইসেন্সবিহীন ফার্মেসি বন্ধে কার্যকর পদক্ষেপ, সকল ঔষধ সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি, প্রতিটি ঔষধ বিক্রয় ক্যাশ মেমো প্রদান বাধ্যতামূলক, নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধের বিরুদ্ধে কঠোর অভিযান, প্রতিটি ফার্মাসিস্টের মুনাফার ৫ শতাংশ জনসেবায় ছাড় প্রদান।ঔষধ ক্রয়-বিক্রয়ে ক্যাশ মেমোর মাধ্যমে করি, সকল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ করি।“ এই স্লোগানকে সামনে রেখে এ সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই শ’ ফার্মাসিস্ট ও ড্রাগিস্টরা সম্মেলনে অংশ নিয়েছিলেন। এ সময়ে জানানো হয়, ১ মে ২০২৫ থেকে কলারোয়া উপজেলাসহ সাতক্ষীরা জেলার সর্বত্র এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।অনুষ্ঠানে কলারোয়ার বিভিন্ন পর্যায়ের ফার্মাসিস্ট ও জেলার অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এর ফলে ঔষধের বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানব পাচার প্রতিরোধে রূপান্তরের উদ্যোগে আলোচনা সভা 
পরবর্তী পোস্ট
তরুণ ভোটারদের কাছে টানতে চায় বিএনপির তিন সংগঠন

রিলেটেড পোস্ট

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting