দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৬
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

মানব পাচার প্রতিরোধে রূপান্তরের উদ্যোগে আলোচনা সভা 

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৮, ২০২৫
এপ্রিল ২৮, ২০২৫ ০ কমেন্ট 258 ভিউস
নিজস্ব প্রতিবেদকঃ মানব পাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে রূপান্তর-এর আশ্বাস প্রকল্পের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মানব পাচারের ভয়াবহতা, কারণ ও প্রতিরোধের কৌশল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে বিশদ আলোচনা হয়।সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় পিজ্জা মিলান কনফারেন্স হলে বিভিন্ন এনজিও প্রতিনিধিদের উপস্থিততে লার্নিং শেয়ারিং মিটিং এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানব পাচারের ভয়াবহতা, প্রতিরোধ কৌশল এবং ভুক্তভোগীদের সহায়তার পথ খোঁজার লক্ষ্যেই এ আয়োজন।রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিএফ, আশ্বাস, রূপান্তর সাতক্ষীরার মাহবুবুর রহমান আকন্দ ও কুমারেশ মণ্ডল, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস) মাসনুন হক, অগ্রগতী সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শেখ মাহবুবুর রহমান, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (সোস্যাল প্রটেকশন) শেখ নাজমুল ইসলাম এবং অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস। এসময় বক্তারা বলেন, মানব পাচার একটি বৈশ্বিক সংকট, যা বিশেষ করে সীমান্তবর্তী সাতক্ষীরার মতো অঞ্চলে আরও প্রকট। ভারতের নিকটবর্তী হওয়ায় পাচারের প্রবণতা এখানে বেশি; পাশাপাশি দারিদ্র্য, সচেতনতার অভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে জীবিকা সংকটে পতিত মানুষ পাচারকারীদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।সভায় মানব পাচারের মূল কারণসমূহ যেমন বিকল্প জীবিকার অভাব, নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতার ঘাটতি, দুর্বল সীমান্ত নিরাপত্তা এবং সামাজিক কুসংস্কার নিয়ে বিশ্লেষণ করা হয়। বক্তারা মিথ্যা চাকরির প্রতিশ্রুতি, ভুয়া বিবাহ প্রতারণা এবং অবৈধ অভিবাসন চুক্তির মাধ্যমে কিভাবে মানব পাচার সংঘটিত হয়, তা তুলে ধরেন।
সারভাইভার শাম্মি আক্তার ও হিরা আক্তার তাঁদের জীবনের মর্মস্পর্শী অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা জানান, কিভাবে প্রতারণার ফাঁদে পড়ে তাঁরা পাচারের শিকার হয়েছিলেন এবং কিভাবে রূপান্তরসহ অন্যান্য সংগঠনের সহায়তায় তাঁরা সম্মানজনক জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছেন। তাঁদের বক্তব্য উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।
বক্তারা মানব পাচার রোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্কুল পর্যায়ে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন। একইসঙ্গে মানব পাচারবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ, ভুক্তভোগীদের মানসিক ও আর্থিক সহায়তা প্রদান এবং একটি শক্তিশালী কমিউনিটি নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে স্বপন কুমার গুহ বলেন, “মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, সচেতনতা এবং সক্রিয় কমিউনিটি অংশগ্রহণ অপরিহার্য। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম চালানোর অঙ্গীকার করছি।”
প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতার আদান-প্রদান এবং বাস্তবসম্মত সুপারিশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সাতক্ষীরার মতো ঝুঁকিপূর্ণ এলাকায় মানব পাচার প্রতিরোধে রূপান্তরের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় উদাহরণ
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
পরবর্তী পোস্ট
নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে কলারোয়ায় ফার্মাসিস্টদের অঙ্গীকার

রিলেটেড পোস্ট

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...

মে ১৬, ২০২৬

প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান

মে ১৬, ২০২৬

কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম

মে ১৬, ২০২৬

শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু

মে ১৬, ২০২৬

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...

মে ১৫, ২০২৬

কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...

মে ১৫, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting