দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আরব আমিরাতে প্রবাসীদের মাঝে এনআইডি বিতরণ সোমবার থেকে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৮, ২০২৩
জুলাই ৮, ২০২৩ ০ কমেন্ট 393 ভিউস

সাতনদী ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু হচ্ছে। সোমবার (১০ জুলাই)আনুষ্ঠানিকভাবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের হাতে এনআইডি তুলে দেওয়া হবে। উদ্যোগ গ্রহণের সাড়ে তিন বছর পর আমিরাত প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো এনআইডি-সেবা পাচ্ছেন। একইসঙ্গে দেশটিতে ভোটার নিবন্ধন কার্যক্রমও শুরু হবে।

শনিবার (৮ জুলাই) নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, এর ফলে দেশের বাইরে জাতীয় পরিচয় নিবন্ধনের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে।

তিনি জানান, প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে চান। এনআইডি না থাকায় অনেকে হুন্ডির মাধ্যমে দেশে অবৈধ উপায়ে অর্থ পাঠান। এখন  এনআইডি পেলে হুন্ডির পথ ছেড়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন। যা দেশের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। পাশাপাশি এনআইডি মোবাইল ব্যাংকিসহ নাগরিকদের নানা ধরনের কাজেও লাগবে।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘ইসির দীর্ঘদিনের প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের হাতে এনআইডি তুলে দেওয়ার উদ্যোগ সফল হচ্ছে। এতে সম্মানিত প্রবাসীদের নানা ধরনের নাগরিকসেবা গ্রহণসহ রেমিট্যান্স পাঠানো যেমন সহজতর হবে, তেমনই দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।’

সোমবার দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলের উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এদিন নিবন্ধনকৃত শতাধিক প্রবাসী বাংলাদেশির মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

এ উপলক্ষে নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের নেতৃত্বে ইসি সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি টিম সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। এছাড়া বর্তমানে উজবেকিস্তানে সফররত কমিশন সচিব জাহাংগীর আলমের আবুধাবিতে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রমে অংশগ্রহণের কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় বর্তমান নির্বাচন কমিশন।এরই ধারাবাহিকতায় মে মাসে ইসির নিজস্ব টিমের (কারিগরি ও প্রশাসনিক) সহযোগিতায় দূতাবাস-সংশ্লিষ্ট জনবলকে এ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা, স্থানীয় মোবাইল নম্বরে এসএমএস পাঠানোসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়। এরপর জুনে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইতে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম চালু হয়।

এক বছরে ১৫ দেশে চালুর আশা

১৫ বছর আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে কে এম নূরুল হুদা কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। এরপর কোভিড মহামারির কারণে সেই উদ্যোগ থমকে যায়।

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন আবারও সেই কাজে গতি আনার উদ্যোগ নেয়। মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালদ্বীপে পাঁচ হাজারেও বেশি নাগরিক এনআডির জন্য আবেদন করেছেন। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের পর পর্যায়ক্রমে প্রবাসে অন্যান্য দেশে এনআইডি-সেবা দ্রুত চালুর প্রক্রিয়া চলবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে পরীক্ষামূলক কাজটির পর আগামী এক বছরে অন্তত ১৫টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআডি-সেবা শুরুর প্রচেষ্টা হবে। এরমধ্যে বেশি রেমিট্যান্স আসে, এমন দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।’

তিনি জানান, প্রবাসে লেমিনেটেড এনআইডি  দেওয়া হবে। কারণ, স্মার্ট কার্ড ছাপানো হবে দেশে। প্রবাসী যখন দেশে ফিরবেন, তখন স্মার্ট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিখোঁজ সংবাদ
পরবর্তী পোস্ট
নির্যাতিত সাংবাদিক ফরিদের আহাজারির শেষ নেই

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting