হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে নগরবাসীকে আধুনিক সেবা নিশ্চিত করব -মতবিনিময় সভায় এম রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম প্রতিবেদক: মেয়র নির্বাচিত হলে চসিকের হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। এম রেজাউল করিম চৌধুরীর বাসভবনে চট্টগ্রাম নাগরিক ফোরাম কর্তৃক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন এর নেতৃত্বে আয়োজিত মতবিনিময় সভায় মঙ্গলবার তিনি এই কথা বলেন। মতবিনিময় সভার বিষয় ছিল- চট্টগ্রামের পরিকল্পীত উন্নয়ন ভাবনা।
মতবিনিময় সভায় এম রেজাউল করিম চৌধুরী বলেন, আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। নগরবাসীকে নিয়ে এই শহরকে নতুন করে গড়তে চাই। চট্টগ্রাম নাগরিক ফোরাম হোল্ডিং ট্যাক্স বিষয় অনেক আন্দোলন সংগ্রাম করেছে আমি কথা দিচ্ছি, নগরবাসীর উপর আমি হোল্ডিং ট্যাক্স চাপিয়ে দিব না। মেয়র নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে উন্নয়ন পরিকল্পনা সাজাব এবং নগরবাসীর আধুনিক সেবা নিশ্চিত করব। নগরবাসীর চিকিৎসা নিশ্চিতকরণে ৪১টি ওয়ার্ডে ৪১টি চিকিৎসা কেন্দ্র খোলার আশ^াস দিচ্ছি। চারদিকে সড়যন্ত্র চলছে তা আপনার নিশ্চয় অবগত আছেন। সড়যন্ত্রের জাল ছিড়ে একটি আধুনিক, মানবিক, ব্যবসাবান্ধব ও গতিময় নগরী গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন বলে আশা ব্যাক্ত করছি।
ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, এম রেজাউল করিম চৌধুরী একজন চট্টগ্রাম প্রেমী মানুষ। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে সিটি কর্পোরেশন এলাকাগুলো উন্নয়ন করবেন বলে আমরা আশারাখি। আমরা যেমন চট্টগ্রামের উন্নয়নের জন্য করি, তেমনি তিনিও চট্টগ্রামের উন্নয়নের জন্য কার করেন। আমার নাগরিক ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম নগরবাসীকে আগামী ২৭শে জানুয়ারি ভোট কেন্দ্রী এসে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহŸান জানাচ্ছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শাহরিয়ার খালেদ, হাসিনা জাফর, আকরাম হোসেন, মো: কামরুল ইসলাম, ডা: শেখ মো: জাহেদ, মো: সেলিম নূর, আলহাজ¦ মো: ছালামত আলী, মো: ইমতিয়াজ আহমেদ, মো: জসিম শিকদার, ডা: রিয়াদ মাহমুদ, স. ম. জিয়াউর রহমান, মো: ফোরকান, মো: ফেরদৌস, নাজমা আক্তার মিতা, ফাতেমা নাসরিন প্রিমা, হোসনে আরা, এস. এম আবুল কালাম আজাদ, জাকর আহমদ চৌধুরী, পংকজ দাশ ইমদাদুল হক ইমদাদ, নুর আহমেদ, নুর হোসেন, জাসেম আল মুত্তাকী, হাবিব, সাইম, জাবের, বাবু, মিজান, রনি, মামুন, রাকিব, সাকিব, বাবর, বিপ্লব, কুসুম আক্তার, ডা: মিল্পন সেনগুপ্ত, ডা: শোয়াইবুল ইসলাম, ওয়াসিদ হামিদ, ডা: জিয়াউল আবেদন, ডা: আশেকুল আবেদিন, মো: আবু আবিদ, মাহমুদ আলম।

spot_img

More from this stream

Recomended